somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ কেমন অবিচার?

১৩ ই জুন, ২০১৪ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‌'জোড় যার, মুল্লুক তার'। হয়তো পৃথিবীর সভ্য দেশগুলার ক্ষেত্রে এই প্রবাদটি কার্যকর নয়, তবে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই প্রবাদটি যথার্থই বটে।

বাংলাদেশকে বলা হয় গণতান্ত্রিক দেশ। এখানে সব নাগরিকের অধিকার সমান। তবে এই অধিকারটা বোধহয় সংখ্যালঘুদের ক্ষেত্র প্রযোজ্য নয়। কেননা, এদেশের অধিকাংশ সংখ্যাগরিষ্টরাই মনে করেন এদেশ তাদের, এখানে সংখ্যালঘুদের কোনও স্থান নেই।

হয়তো ভাবছেন, এমন গুবলেট মার্কা কথা লেখার কারণ কি? বা অনেকেই আবার এই লেখাটা পরার আগ্রহ হারিয়ে ফেলেছেন। চূড়ান্ত ধৈর্যচ্যুতি ঘটার আগেই যে জন্য এই লেখাটা তাই বলে ফেলাটাকেই শ্রেয় বলে মনে করছি।

হরহামেশাই প্রতিদিনের খবরেরর কাগজ কিংবা টিভি চ্যানেলে দেখানো হচ্ছে পুকুর চুরির খবর। রাজনৈতিক ব্যক্তি থেকে বাসের কন্ডাকটার পর্যন্ত যে যেভাবে পারছেন এই পুকুর চুরির উৎসবে মেতে উঠছেন। অথচ নাটোর জেলার লালপুর থানার গোপালপুর গ্রামের এক অসহায় সংখ্যালঘু পরিবারের দখলে থাকা ২ হাত জমি কেড়ে নেওয়ার জন্য সেখানকার আশেপাশের মানুষগুলোর যেন রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। অবশ্য এখন তারা নির্ঘূম রাত যাপনই করছেন। কেননা, স্থানীয় পৌর চেয়ারম্যানের সহায়তায় সেই ২ হাত জমি এখন উদ্ধার করে মহাভারত শুদ্ধের মতো পবিত্র কাজটিই তো ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছন তারা।

ভিটেমাটিহীন অসহায় পরিবারটির ঠায় হয়েছিল আরও বেশ কয়েকটি অসহায় পরিবারেরর সঙ্গে। এরশাদ সরকারেরর সময় তাদের গুচ্ছগ্রাম নামক স্থানে ৯৯ বছরের জন্য ৪ কাঠা করে বসতবাড়ির মাটি লিজ দেওয়া হয়েছিল। এরপর থেকে সময়টা বেশ ভালাই কাটছিল। বাড়ির চারপাশে বিভিন্ন ফলজ গাছ-গাছালি লাগানো হয়েছিল। সেগুলোতে ফলও এসেছিল। তবে গত ২ বছর আগে বাড়ির মালিক বৈদ্যনাথ কুন্ডু মারা যাওয়ার পর থেকেই এই জমি দখলের জন্য মরিয়া হয়ে ওঠেন প্রতিবেশি রুমি। আশপাশের পরিবারগুলোকে উৎসাহিত করে তিনি জমি দখলের নানা পায়তারা শুরু করেন। বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়ার পর কাজ না হওয়ায় তিনি সুকৌশলে এলাকার চেয়রাম্যানের শরনাপন্ন হন। চেয়ারম্যানের মাধ্যমে তিনি অসহায় সেই পরিবারের বাসার পেছনের জায়গার ওরপর দিয়ে রাস্তা বানিয়ে নেন। আর এই রাস্তা বানানোর জন্য কাটতে হয় ডাবসহ বেশ কয়েকটি ফলজ গাছ। অসহায় সেই পরিবারের একমাত্র মহিলা সদস্য তার স্বামীর হাতের লাগানো গাছগুলোর কর্তন দেখে কিছুতেই ঠিক থাকতে পারছিলেন না। এসময় তার দুচোখ গড়িয়ে অশ্রু নেমে আসে। আর সেসময় নিজের স্বার্থহাসিল হওয়ার আনন্দে মাতোয়ার হয়ে উঠেছিলেন রুমি নামক সেই ভুমিদখলবাজ।

সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৪ রাত ১১:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×