somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরেকটি কন্ঠস্বরর অপেক্ষাঃ

০৫ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের মানুষের নামে কিছু গুরুতর অপবাদ চালু আছে। তারা নাকি নির্বাচনের সময় মার্কা দেখে ভোট দেয়। আরে ভাই, মানুষতো মার্কা দেখেই ভোট দেবে নাকি? অপবাদটি গুরুতর এর প্রধান কারণ এদেশের অর্ধেকের মত মানুষ এই সেই দিন কেবল স্বাক্ষরতা অর্জন করেছে। আমাদের দেশে স্বাক্ষরতার সংগা কি তা আর না বল্লেও চলবে। এই অক্ষর জ্ঞানসম্পন্ন এবং নিরক্ষর মানুষের অপরাধ তারা কাকে ভোট দিচ্ছেন জানেন না, জানেন শুধু মার্কাকে। আহা কি সরল আমার দেশের মানুষ। বিপূল উতসাহে, হাসতে হাসতে, রোদ-বৃস্টি-ঝড়ে লাইনে দারিয়ে কোনো এক ভক্ষকের কপালে তাদের সম্পদ লুন্ঠন করার রাজটীকা একে দেন। এই অপবাদ কি সত্যি আমাদের মত সাধারণ মানুষের প্রাপ্য? এই উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার তো সেই তথাকথিত সুশিক্ষিত, দেশপ্রেমিক কর্ণধারদের যারা এইসব ভহ্মকদের নির্বাচনের জন্য নমিনেশন দেন। বাংলার মানুষ তো মার্কা দেখে নৌকাতেই ভোট দেবে। এই নৌকাইতো বাংলার জনগনকে একদিন এক কাতারে এনেছিল। এই নৌকা নিয়েইতো বাংলাদেশের স্থপতি একদিন জনতার দ্বারেও এসেছিলেন। এই নৌকা মার্কা নিইয়েইতো গণতন্ত্রের মানসকণ্যা শেখ হাসিনা নির্বাচনে ভোট ভিক্ষা করেন। নৌকার মাঝি এখন যদি দেশের পিতার আদর্শের মার্কাটি ডা. ইকবাল, শামিম ওসমান বা জয়নাল হাজারির গলায় চড়িয়ে দেন, আর জনগনকে বিভ্রান্ত করেন সেই দায়ভার কি জনগনের? (ইহা এই লেখার মূল বিষয়বস্তু নয়)

প্রস্তাবনা থেকে এবার কিছুটা মূল বিষয়ে প্রবেশ করা যাক। বাংলার মানুশ মার্কা দেখে ভোট দেন এই কথাটি ৮০% সঠিক। তবে আরেকটি গুরুতর অপবাদ এদেশের মানুষের গায়ে মাখা আছে এবং তা হল তারা নাকি ঘুরেফিরে একই মার্কায় সিল মারেন। এই অপবাদটি গুরুতর এই কারনে যে অপবাদটি বহুলাংশেই সঠিক নয়। ১৯৯১ সাল। দীর্ঘ দিনের সাধনা, ত্যাগ আর প্রতিক্ষার পর দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশ আজ সত্যিকার অর্থে একটি স্বাধীন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটা শুরু করবে। এই নির্বাচনে এমন একটি দল অংশ গ্রহণ করছে যার হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এ দলেরই মহান নেতা এদেশের স্থপতি। এই দলটিকে নেতৃত্ব দিচ্ছেন এ দেশের স্থপ্তির স্বজনহারা কণ্যা। এই দলটি সেই মার্কা নিয়েই জনগনের রায় চাইছে যে মার্কা নিয়ে বিজয়ের মালা পরেছিলেন “বাঙালি জাতি”র পিতা। কি দুর্ভাগ্য আমাদের! এ দেশের অর্ধেকেরও বেশি ভোটার মার্কা দেখেই নৌকা কে পাশ কাটিয়ে গেলো! এই নির্বাচনেই অংশ নিচ্ছে স্বদ্য বিদায়ী দূর্দান্ত প্রতাপশালী স্বৈরশাসক তার নব গঠিত দল নিয়ে। জনগন তাকেও ঘৃনাভরে প্রত্যাখ্যান করল

এবার আসা যাক মূল বিষয়ে। তিনি একজন বীর উত্তম। তিনি ৭১ এ সম্যূখ যুদ্ধে অসামান্য বিরত্বের সাথে দেশের একটি বড় অংশকে নেতৃত্ব দিয়েছেন। আজকে যারা মুক্তিযুদ্ধ, চেতনা, সমঅধিকার নিয়ে মুখে ফেনা তুলেন, স্বাধীনতার স্বপহ্মের বুদ্ধিজীবি বলে নিজেদের ধন্য মনে করেন, তারা যখন জীবন বাঁচাতে ভারতে পালিয়ে ছিলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে যাদের স্বাধীনতা সংগ্রামের আহবান জানাবার কথা ছিল, তাদের জন্য অযথা সময় হ্মেপন না করে তিনি দেন এ দেশের স্বাধীনতার ঘোষণা। তিনি অস্ত্র হাতে এদেশকে হানাদার মুক্ত করেন। স্বধীনতা পরবর্তীতে তিনি তাঁর নেতা শেখ মুজিবের হাতে রাষ্ট্রভার দেখে স্বস্তি লাভ করেন। রাষ্ট্রভার নেতার হাতে রেখে তিনি উন্নত সেনাবাহিনী গঠনের দায়িত্ব কাধে তুলে নেন। কালে কালে ঘটে যায় অনেক ঘটনা। আসে বাকশাল। রুদ্ধহয় জনতার কন্ঠস্বর। শুরু হয় স্বজনপ্রীতি। দেখা দেয় দূর্ভিহ্ম। সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু ৭৫ এর ১৫ই আগস্ট। শুরু হয় ক্ষমতা লোভীদের আনাগোনা। স্বাধীন দেশে আবার পরাধীন হয় বাংলার জনগন। সামরিক অবরোধ ভেঙে বারিয়ে আসেন তিনি। এবার উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে কাঁধে তুলে নেন নেতৃত্বহীন অভাগা এই দেশের গঠনভার। টেকনাফ থেকে তেতুলিয়া তিনি চষে বেরালেন। সৃষ্টি করলেন কর্মচাঞ্চল্য। ডাক দিলেন গণজাগরণের, দেশ গঠনের। কঠোর হাতে দমন করলেন দূর্ণীতির কালো হাত। ঘোষণা দিলেন চোরাচালানকারীদের মৃত্যূদন্ড। ফারাক্কা বাঁধ যখন বাংলাদেশের মরনফাদ হয়ে দেখা দিল তিনি হাতে কোদাল তুলে নিলেন। তিনি রাষ্ট্র নায়ক হলেন। জাতীর উদ্দেশ্যে তিনি তুলে ধরলেন স্বরণীয় ১৯ দফা। ভোগ বিলাশ ত্যাগ করে তিনি মিশে গেলেন জনতার কাতারে। তিনি মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক গড়ে তুললেন। তিনি সমতা আর পারস্পরিক বন্ধুত্বকে পররাষ্ট্রণীতির ভিত্তি দিলেন। তিনি দেশকে একদলীয় শাসন থেকে মুক্ত করলেন। তিনি গঠন করলেন পল্লী উন্নয়ন পরিষদ। গ্রামীন অর্থণীতিকে বেগবান করলেন পল্লীবিদ্যুতায়নের মাধ্যমে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি লালন ও বিকাশে তিনি গঠন করলেন সংস্কৃতি মন্ত্রনালয়। যুব সমাজের উন্নয়নের লহ্মে গঠন করলেন যুব মন্ত্রনালয়। শিশুদের জন্য তৈরি করলেন শিশুপার্ক, প্রবর্তন করলেন জাতীয় শিশু পুরষ্কার। তিনি হয়ে ওঠেন শিশুদের নয়নের মনি, যুব সমাজের আদর্শ, কৃশকের উদ্দ্বীপনা, অসহায়ের সহায়। যুদ্ধবিদ্ধস্থ বাংলাদেশকে তিনি পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেন এক অন্য অচেনা রূপে, অগ্রসর করেন স্বনির্ভরতার দিকে। বাংলাদেশের মানুষ ভালোবেসে তাঁকে হৃদয়ের কোথায় স্থান দিয়েছিলো তার নিদর্শণ পৃথিবী দেখতে পায় তাঁর অন্তিম যাত্রায়। স্বরণকালের বৃহত্তম সেই জানাযায় লাখো মানুষ অস্রুসিক্ত চোখে দুহাত তুলে সৃষ্টিকর্তার দরবারে তাঁর ইহজীবনের প্রশংসাপত্র লিখে দিয়েছিলো।

১৯৯১ সালে মানুষ বহু আশা বুকে নিয়ে তাঁর আদর্শের প্রতিক ধানের শীষে রায় প্রদান করেছিল। আশার প্রাপ্তি না ঘটায় ৯৬ এ আবার প্রত্যাখ্যান ও করেছিল। যারা আজ বলেন আমরা মাইনাস টু চাই, আমরা বিকল্প মার্কা চাই, তাদের বলি, আরেকটি মার্কা এনে দাও যেটি মানুষের দ্বারে দ্বারে আশার আলো ফুটাতে না পারুক অন্তত আশার বাণীটুকু পৌছে দিতে পেরেছে।।। শহীদ জিয়া... লও সালাম। আজ আমাদের অপেক্ষা তোমার আরেকটি কন্ঠস্বরেরঃ "আমি জিয়া বলছি"।


সূত্র> Click This Link



১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×