আবারো লঞ্চডুবি, আবারো হতাহত, আবারো তদন্ত কমিটি। কিন্তু থামবে না লাশের সারি, থামবে না প্রিয় মানুষ হারানো স্বজনদের আর্তনাদ। কিন্তু কবে থামবে এই মানুষের লাশের মিছিল? আমাদের দেশে ভোটের অধিকার নিয়ে আন্দোলন হয়। ক্ষমতায় যাওয়া নিয়ে আন্দোলন হয়। কিন্তু সব অধিকারের উর্ধে থাকা মানুষের স্বাভাবিক ভাবে মৃত্যুর অধিকার নিয়ে কখনো আন্দোলন হয় না। গত বেশ কয়েক বছর ধরে একের পর এক লঞ্চ দুর্ঘটনা ঘটছে। তারপরেও কি লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই বন্ধ হয়েছে? দক্ষ মাস্টার নিয়োগ দেয়া হয়েছে? নেয়া হয়েছে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা? লঞ্চগুলোতে কি প্রত্যেক যাত্রীর জন্য পানিতে ভাসার জন্যে পর্যাপ্ত টিউবের ব্যবস্থা রাখা হয়েছে? প্রত্যেকটি প্রশ্নের উত্তরই না হবে। তারপরেও আমরা অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠব, নৌ যাত্রা যেনো নিরাপদ হয় সে জন্য সরকারের কাছে আবেদন জানাবো না, আন্দোলন করবো না। তাহলে বাড়তে থাকুক লাশের মিছিল।
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।