বাংলাদেশে মানুষদের মাঝে সব সময়ই রোগ ও তার প্রতিকার নিয়ে অনীহা কাজ করে। যার ফলে সে সব রোগ প্রাথমিক অবস্থায় ধরা পড়লে হয়তো সহজেই নিরাময় সম্ভব হতো, কিন্তু খাম-খেয়ালীর কারণে তা ধীরে ধীরে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। যেমন আমার এক বন্ধুর বাবার প্রায় সময় বুকে ব্যাথা হতো। তো তিনি সব সময় তা গ্যাস্ট্রিকের ব্যাথা মনে করে তেমন পাত্তা দেন নাই। কিন্তু এক দিন তিনি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলেন তার হার্ট অ্যাটাক হয়ে ছিল। এমন কি তার আগেও আরেক বার হয়ে ছিল। কিন্তু তিনি বুঝতে পারেন নাই। পরে এনজিওগ্রাম করে দেখা যায় তার হার্টে ৩টি ১০০% ব্লক। অপারেশন করে সে যাত্রায় তিনি বেঁচে যান। তাও তিনি অল্পের রক্ষা পেয়ে যান। আমার আরেক বান্ধবীর খালু সেজদা দিতে গিয়ে খেয়াল করেন তার বুকে ব্যাথা হচ্ছে। তিনি বিষয়টিকে তেমন পাত্তা দেননি। আমার বান্ধবীর বড় বোন ডাক্তার। উনি অনেকটা জোর করে খালুকে হসপিটালে নিয়ে যান। ডাক্তাররা পরীক্ষা করে দেখেন তার হার্টের অর্ধেক কাজ করছে না। জরুরী ভিত্তিতে উনার হার্টে রিং পড়ানো হয়। রিং পড়ানোর তিন দিনের মাথায় তার আবারো হার্ট ফেইল হয়। এবং তিনি মৃত্যু বরণ করেন। তাই আপনার আশে পাশের কারো যদি বুকে কখনো ব্যাথা অনুভব হয় উনাকে জরুরী ভিত্তিতে ডাক্তারের কাছে নিয়ে যান। আপনার একটি সময়োপযোগী সিদ্ধান্ত আপনার কাছের মানুষটিকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে।
গ্যাস্ট্রিকের ব্যাথা নাকি হার্টের ব্যাথা?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।