ব্লগার নিলয় হত্যা হয়েছেন বৈজ্ঞানিক সূত্রানুযায়ী।
হুম, নিউটনের ৩য় সূত্র অনুযায়ী।
অর্থাৎ , "Every action has an equal and opposite reaction''
''প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে''
অর্থাৎ আপনি ক্রমাগত যদি একজনকে আঘাত করেই যান, এক না এক সময় আপনাকে পাল্টা আঘাত খেতেই হবে।
আপনি নাস্তিক হতেই পারেন, আপনি অবিশ্বাসী হতেই পারেন, এটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার।
এটা আপনার স্বাধীনতা।
কিন্তু আমার আমি থেকে তোমার তুমির দূরত্বটাকেই বলে স্বাধীনতা।
অর্থাৎ আমার স্বাধীনতা দিয়ে অন্যের সাধীনতায় হস্তক্ষেপ করার আগমুহূর্ত পর্যন্ত হচ্ছে স্বাধীনতার সীমা।
এখন পর্যন্ত খুন হওয়া ব্লগারদের লেখা যদি আপনি পড়েন, সেখানে মহানবী (সঃ) , ফাতিমা (আঃ) ,
মহান আল্লাহ তায়ালাকে নিয়ে এতটাই নোংরা ও অশ্লিল কথা লেখা হয়েছে যা পড়ে আপনার লোম শিউরে উঠবে।তাদের একটা ব্লগ শেষ পর্যন্ত পড়ার জন্যও আপনার যথেষ্ট সাহস দরকার পড়বে।
অর্থাৎ , তারা তাদের স্বাধীনতার চরম অপব্যবহার করে ৮০% মুসলিমের এই দেশের ৮০ ভাগ মানুষের বিশ্বাসে আঘাত হানছেন ক্রমাগত।
এখন ৮০% মুসলিমের এই দেশে কি ৮০ জন মুসলিম চরমপন্থি থাকবে না?
আপনি নাস্তিক - শুধুমাত্র এই কারণে আপনি খুন হয়েছেন, তা আমি বিশ্বাস করিনা।
বরং অন্যের বিশ্বাসে চরম আঘাত হানার ফলাফলই হচ্ছে এই খুন।
আপনি যদি আপনার অবিশ্বাস কে আপনার মধ্যেই রাখতেন, অন্যের ধর্মগ্রন্থ, বিশ্বাস কে নিয়ে চটি না লিখতেন আপনার উপর হামলা হতনা কখনোই।
ব্লগ হল স্বাধীন মত প্রকাশের আধুনিক প্লাটফর্ম।
আমিও ব্লগ লিখি। কিন্তু আপনি কখনোই ব্লগকে অন্যের বিশ্বাস,অনুভুতি এবং ধর্মীয় চেতনার মত সেনসিটিভ
বিষয় গুলোতে আঘাত হানার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন না।
তার মানে এইনা যে আমি এসব হত্যাকে বৈধ বলছি।
অবশ্যই,অবশ্যই এবং অবশ্যই আমি এই হত্যাকান্ডের বিরুদ্ধে এবং আমি অবশ্যই চাই এর সঠিক তদন্ত ও খুনীদের বিচার।
কারণ খুন খুনই, এবং অপরাধ অপরাধই।
কিন্তু অপরাধের পেছনে অন্যের ধর্মানুভুতিতে আঘাত করাটাও অনেক বড় অপরাধ।
অর্থাৎ, এখানে অপরাধই অপরাধের জন্ম দিচ্ছে!
যদি নাস্তিক ব্লগাররা তাদের এই হঠকারীতা থেকে সরে আসেন, তবে এরকম অনাকাঙ্ক্ষিত হত্যাকান্ড শুন্যের কোঠায় নেমে আসবে বলে আমার বিশ্বাস।
তাই ব্লগে ধর্মীয় অনূভুতিতে আঘাত হানার মত কিছু লিখলে প্রচলিত আইনে বিচারের যে সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়েছে তা আমার কাছে সময়োপযোগী ও যথাযথ মনে হয়েছে।
:#পুনশচঃ ব্লগার নীল হত্যা কান্ডের ব্যাপারে শ্রদ্ধেয় এক বড় ভাইয়ের উক্তি নিচে হুবহু তুলে দিলাম।পাঠক ভেবে দেখবেনঃ
"মিডিয়াতে এসেছে,নীলাদ্রি নীলের হত্যাকারী আল-কায়েদার শাখা সংগঠন।আমার বিশ্বাস,সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে আনসার-আল-ইসলাম ব'লে কিছু নেই।
আমরা ভাল করেই জানি,আল কায়েদা বা আই এস আসলে আসলে মার্কিন মূলুকের সৃষ্টি।তাই ব্লগার হত্যার ব্যাপারে আমেরিকা উদ্বেগ প্রকাশ করলে,জাতিগতভাবে উদ্বিগ্ন হবার যথেষ্ট কারন রয়েছে''
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


