somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানব সভ্যতার বিবর্তন এবং স্রষ্টা [ প্রাপ্তমনস্কদের জন্য]-2

৩০ শে আগস্ট, ২০০৬ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার প্রথম পোস্টে আমরা কথা বলেছিলাম ইনফিনিট পসিবিলিটি, র্যানডমাইজেশন এবং এর সাথে মানুষের ফ্রিডম অফ উইল নিয়ে। এর সাথে এক জন ক্যাওস থিওরী এবং কনসেকোয়েন্স অফ মেনি ফাংশন্স থিওরীর কথাও বলেছেন। সুমনদার অসাধারন লিংক পাবেন ঐ পোস্টে আর উনার দারুন লেখা গুলো উনার নিজের পোস্টে, ঈশ্বর ভাবনায়। দীক্ষক দ্্রাবিড়ের লেখার প্রশংসা করতেই হয়, যদিও তার সব লেখা পড়ার সময় পাই নি। শিখছি, নিরন্তর শিক্ষা চলছে। মন্তব্যকারীদের প্রতি কৃতজ্ঞতা !!!

যখন নিয়ন্ত্রিত বস্তু জগতকে আমরা লক্ষ্য করি, তখনই আমাদের মাথায় আসে - কেউ তাহলে নিয়ন্ত্রণ করছেন। সম্পূর্ণ বস্তু জগতের নিয়ন্তা থেকে ই হয়ত একক স্রষ্টা বা সত্ত্বা যিনি অসীম ক্ষমতার অধিকারী - এই ধারনার উৎপত্তি। মানবের প্রাপ্ত ইতিহাসে পাওয়া যায়, আমরা সব সময়ই খুঁজে বেড়িয়েছি, এই সত্ত্বা টা কে?

তবে, এটা কে স্রষ্টা র খোঁজ না বলে আত্ম অন্বেষণ বলতে বেশি পছন্দ করি। কারন , মানুষের বোধ প্রাপ্তির পর পরই প্রথম যে প্রশ্ন সে নিজেকে করে, তা হলো, আমি কে? আমি কোথায়? আমি এখানে কি করে এলাম? এবং, সবচেয়ে জটিল, কেন এলাম? এরপর কোথায় যাব, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।

অসীম ক্ষমতার মালিককে খুঁজতে গিয়ে আমরা পেয়েছি কখনো সূর্য, কখনো পাহাড়, কখনো সাপ - কখনো সমষ্টি!! অবশেষে একক স্রষ্টার ধারনা সৃষ্টি এবং প্রতিষ্ঠা পেতে শুরু করলো যখন প্রকৃতি হাতের মুঠোয় আসা শুরু হলো।

এই দুটো বিষয় পাশাপাশি রাখলে যুক্তিবাদীদের যা চোখে পড়ে তা হলো, যতদিন সাগর ছিলো মানব নিয়ন্ত্রনের বাইরে , ততদিন সাগরের স্রষ্টা রুপ। আবার যতদিন সূর্য ছিলো বোধের বাইরে , ততদিন সূর্য এর স্রষ্টা রুপ। তাহলে কি মানুষ যেদিন মহাশূন্যকে সম্পূর্ণ বুঝবে বা নিয়ন্ত্রন করতে পারবে, মানুষের মনে স্রষ্টার নতুন কোন রুপ জন্ম নেবে?

আমি কোথা থেকে ,কেমন করে এলাম, এই জিজ্ঞাসা চিরকালীন। তবে মানব সভ্যতার বিবর্তনের সাথে সাথে এবং বিজ্ঞানের উত্তরনের সাথে সাথে স্রষ্টার রুপ ও প্রকৃতির পরিবর্তন দেখে যুক্তিবাদীদের ধারনা হয়, " স্রষ্টা কি তাহলে মানুষের সৃষ্ট কোন সত্ত্বা"?

[ আগামী পর্বের আগে অনুরোধ, ম্যাট্রিক্স এবং স্টার ট্রেক ছবি দুটি দেখুন। আর ডাইকোটমি ও সমাজ বিবর্তন এবং নিয়ন্ত্রনে স্রষ্টার প্রয়োজনীয়তা সম্পর্কে ভাবতে থাকুন!]
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৫২
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×