somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কাঁধে উর্মি-শর্মির লাশ, মুনকার-নাকীর জানি কই থাকে?- পর্ব 3

৩০ শে আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ ঘটনাটা 2003 সালের । বাংলাদেশের কোন এক বিখ্যাত মেডিকেল হাসপাতালে। চরিত্র ঠিক রেখে নাম গুলো বদলে দেওয়া]

উর্মির অজ্ঞান শরীরটার পাশে বসে আমরা তিনজনে মিলে হিসাব কষি। চামড়া লাগবে, অনেক অনেক চামড়া। স্কিন গ্রাফটিং করতে হবে মেয়েটার। কিন্তু চামড়াটা নিব কোথা থেকে । ওর তো সারা শরীর পোড়া!!
আমরা আলোচনা করি আর্টিফিশিয়াল কি কি আছে? কতটাকা লাগবে। পুওর ফান্ডে তো হবে না, তাইলে? টাকার অংকটা এত বড়, হতাশ লাগে!!!

আমি রাজা ভাইয়ের হাত চেপে ধরি।
ঃ ভাইজান, গয়না গাটি বেইচা দিমু। ওর মারে কথা দিসি। ওর মা কইসে- " আমি আমার মায়ের সমস্ত দাবী তুইলা নিলাম। আপনি ওর মা, ওরে বাঁচান".........রাজা ভাই , উর্মি এখন আমার মেয়ে........আমি থাকতে.....

রাজা ভাই ঝাপসা চোখ আস্তে করে দেয়ালে ফিরায় তারপর আমাকে গাইল দেয়।
ঃ উর্মিরে বাঁচাবি , ভালো কথা। তোর মরণ ঠেকাইবো কেডা?
মানুষরে এত ভালবাসতে নাইরে ইমন। একদিন এমন প্রিয় মানুষের কাছ থেইকা এমন আঘাত পাবি, স হ্য হইবো না । মরবি তুই। আমি দিব্য চোখে দেখতাসি, তুই মরবি। তুই মরবি!!!!

[ আমার মনের ঘরে ঠা ঠা হাসি তড়পায়। আমারে কেউ বাঁচায় নাই , রাজাভাই, আমারে বাঁচানোর জন্য কোন ইমন ছিল না ঐ দিন..............লাশের আবার মরার ভয়!!!!!!]

বাইরে হাসি না।
ঃ যা হওয়ার হইবো। কে সেরা সেরা। এখন চলেন রিডিং নেই। অনেক্ষণ কোন উত্থান পতন নাই!!!

সব দেখে শুনে আমরা খুশি হই। শি ইজ নাও স্টেবল। আউট অফ ইমেডিয়েট ডেনজার।

নিজেদের কে আস্ত নেপোলিয়ান বোন -অ্যাপার্ট লাগে। ক্লান্তিতে হাড্ডি খসে পড়ার যোগাড়!!!!
তাও অযথাই হাসি- হা হা , হি হি। খিক খিক!!!

ও. টির মামা ছুটে আসে।
ঃ আপনেরা কি একজন দিয়েই বছর কাটাইবেন নাকি অন্য রোগীরাও চিকিৎসা কিসুপাইবো?!!

উর্মিকে ওয়ার্ডে রেখে আমরা নাস্তা করতে যাই। রাজা ভাই হাটতে গিয়ে টলতেসে । এক হাতে বর্ণা আর হাতে আমি- দুই খুঁটি- কি করবো বুঝি না!
ঃ আমারে রিকশায় উঠায় দে।
ঃ রাজা ভাই , িকছু খান আগে , আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেসে। বাসা পর্যন্ত টিকবেন?
ঃ গা গুলায় বমি আসতেসে ইমন। উলটা পুলটা কিসু খামু না, আমারে রিকশায় উঠায় দে।
ঃ রাজা ভাই, আপনারে বাসায় দিয়ে আসি?
ঃ নাহ! খালি তোর ভাবিরে একটা খবর দে যে আমি আসতেসি।
ঃ জি।

আমি আর বর্ণা টলটলায়মান সিপাহসালার অলৌকিক ক্ষমতাধর রাজাভাইরে রিকশায় উঠায় হুড তুলে দেই।
ঃ ড্রাইভার সাহেব, দেইখেন একটু। পইড়া গেলে টেলে আমি বিধবা হমু!!
বর্ণা কয়,
ঃ আমিও।

এত কষ্টের মধ্যেও রাজাভাই ফিক করে হেসে ফেলে।
ঃ গিনি্নরা , নাস্তা খাইয়া ওয়ার্ডে যাও। শর্মির কি হইলো , আমারে একটা কল দিস। যদিও ছোটটার অবস্থা অত খারাপ ছিলো না। গেলাম, খোদা হাফেজ!

আমি আর বর্ণা,

ভয় করি না বুশ , ব্লেয়ার
বান্দ ী মোদের লরা , ক্লেয়ার
হাগা ধুইবো ".........." লিৎসা
ডোনালড বানায় লাঞ্চে পিৎসা
ছাই দে মাজে ক্রফট বাবু
মোদের ভয়ে সবাই কাবু.................।

ইত্যাদি ইত্যাদি ছড়া কাটতে কাটতে লেডিস হোস্টেলের ক্যান্টিনে ঢুকি!!!!

[চলবে]
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৫৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×