জন গন কি চায় , তা কি দরকার?
আমি ও ভাই ঐ নীতিরে লাইক খাই
কেউ না পড়ুক, আমি কি আর ভড়কাই?
পয়দা করি, নাই ফ্যামিলি প্ল্যানিং
ভাবটা আসে যখন বাগাইয়া শিং
আমি তো আর পারি না তায় রুখতে
সামহোয়ার ইন এ মন খালি চায় ঢুকতে
পাবলিকে ত খায় না যা তা , তাও সয়?
গোপাল ধইরা উঠুম জাতে , মন কয়!!
দিলাম লিখা হনুবাদের কাব্য
কেয়ার করি না , কে আর কি ভাববো!
অহন তরি চিনস নাই? আঁই মামু
যা ইচ্ছা তাই লিখ্যা , আমু , যামু!!!
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৮ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




