somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

35 বছরের বস্তাপঁচা ইতিহাস কেন ঘাটতেসি???????

০১ লা সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাজী ইফতেখার আলম নামের একজন ব্লগার অজ্ঞেয়বাদীর পোস্টে এই প্রশ্ন তুলেছেন।

দেশ ও জাতির জন্য মেলা গুরুত্বপূর্ণ প্রশ্ন!!!!

ব্লগে এটা প্রমাণিত সত্য যে আমি গালিগালাজের প্রচন্ড বিরোধী। সুতরাং , কা . ই. আ. নিশ্চয়ই বুঝবেন , আমি আশা করি, যে আজাইরা প্যাঁচাল পেড়ে দেশ ও জাতির উন্নয়নের চাকা স্লো করাটা আমার উদ্দেশ্য না!!! মন দিয়া পড়েন, আমাদের নিয়্যৎ খুব ভালো আসলে!!!

আপনার বা আপনার মত আরো অনেকের রাজনৈতিক পছন্দ কি হবে সেটা ব্যক্তিগত অভিরুচি হিসাবে মানি । কারো জামাতকে ভালো লাগে, আমাদের মোটেই ভালো লাগে না।
কোথাও , বুঝাবুঝিতে একটু পার্থক্য হচ্ছে।
তো আমরা নাদান , ঐটাই একটু খতিয়ে দেখছি যে জামাতকে কেন পছন্দ হচ্ছে না। আফটার অল , অন্য সব দলের চেয়ে এরা অনেক বেশি ধার্মিক, সৎ, টাকা পয়সাও বেশি, বাইরের চাচাদের খাস আশীর্বাদ নিয়ে চলে, নারী নেতৃত্বের মত আস্তাগফেরুল্লা মতাদর্শে বিশ্বাসী না, চামে চিকনে ম্যাডাম আর আপার আঁচলে ধরে একবার ক্ষমতায় যেতে পারলেই এইসব বেহুদা বেপর্দা বেগানা জানানাদের লাত্থি মেরে ফেলে দেওয়া হবে [ ও শিয়াল, মোনাফেকের সং গা টা জানি কি ছিল?]

তো এই পছন্দ না করতে পারাটা আমাদের খুব ভাবিত , ভীষন বিচলিত করেছে। জামাতই একমাত্র দল যেটা একক ভাবে একবারও দেশ শাসন করে নাই.......সত্যি এই দলটার জন সমর্থন দেখলে হিংসা হয়!!!!

আমরা চিন্তা করছি, আগামী নির্বাচনে এই জামাতকেই আমরা একক দল হিসাবে জিতায় আনবো। মাগার , ঝামেলা হলো যে, আমরা , এই মূর্খরাও মার খেতে খেতে একটু সাবধান হয়ে গেছি। তাই কার হাতে দেশ তুলে দিতে যাচ্ছি, এইটা স্পষ্ট ভাবে বুঝার জন্যই .........জামাত কি, জামাত কে, কিভাবে তাদের জন্ম , জন্মের পর থেকে তারা কখন , কোথায় , কি করেছে..........এই সব নিয়ে একটু ঘাটাঘাটি করছি!!!

আপনি যদি চাকরী করেন, তাহলে দেখবেন যোগ্য ক্যান্ডিডেট বাছাই করার আগে সিভি নামক একটা বস্তু দুষ্টু মালিকরা চুলচেরা বিশ্লেষন করতে থাকে। গণ তন্ত্রে ক্ষমতার মালিক নাকি জনগণ । তাইলে আমরাও তো মালিক, তাই না?
এই জন্যই একটুসিভি নিয়ে ঘাটাঘাটি করছি। আবার সিভিতে অনেকে মিথ্যা তথ্য পরিবেশন করে [ ছিঃ , কি দুষ্টু] ।
তাই যাচাই বাছাই এর কাজ টাও করা লাগে।

ও হ্যাঁ। আমরা না, ভীষন খারাপ , জানেন? আমাদের চরিত্র না জামাতের মত স্থির না। 35 বছর আগেও যাদের ওরা শত্রু ভেবেছিল, এখনও তাদের শত্রুই আছে । তাদের বাসায় থেকেও, তাদের খাবার খেয়েও, তাদের বিরুদ্ধেই গান গায়........থুককু........কেরাত পাঠ করে।

কিন্তু আমরা না ঐ রকম না। এই যেমন ধরেন , আমার কথাই বলি। ব্লগের কেউ কেউ আমার দুই চক্ষের বিষ, কিন্তু প্রশ্নটা যখন বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, দেশপ্রেম অথবা জামাত বিরোধিতা, আমি এবং আমার মত অনেকেই তাদের সাথে মাঠে নেমে পড়বে নিদ্্বর্িধায়.......[ এইটারে কয় চরিত্রহীন, কি কও শিয়াল? নো ওয়ান্ডার , নব প্রজন্ম আমাদেরকে বিশ্বাস করে না, জামাতকে করে]

হায় হায়, এই টা ত আপনার সংগে মিলে গেল। আরে ঐ যে, দেশের জন্য মিলে মিশে কাজ করার ব্যাপারটা । আমরাও তো দেখি চক্ষের বিষ, বালি, মনের শত্রুদের সাথে হাত মিলাই যখন বাংলাদেশের আপামর জনতার স্বার্থ সামনে থাকে।

তবে বাপের খুনি আর মায়ের ধর্ষকের সাথে মিলতে পারি না, 35 বছর পরে যারা মুখোশ লাগিয়ে দেশ শোষন করে , তাদের চিনে নেওয়ার চেষ্টা করি এই আশায় , যদি কোনদিন সুযোগ পাই পরিস্থিতি বদলানোর!!!!!!

কি করবো বলেন, চরিত্রহীনতার সীমাবদ্ধতা তো কিছু থাকেই!!!! ঈমানের মাজা শক্ত হয় নাই , নাইলে দেশ টেশ ভুলে কবেই .....................

আচ্ছা , তাহলে তো আমরা মতের দিক থেকে খুব একটা ভিন্ন না।

সবাই বাংলাদেশের ভালো চাই।
মিলে মিশে উন্নয়ন থুককু মিলেনিয়াম ডেভেলপমেন্ট আনতে চাই।

শত্রুতারও কিছু নাই। আসেন , তাইলে , মারামারি বাদ দিয়ে সবাই লিখি। ঠিকাছে না, বদ্দা, কি কন?

সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৮ দুপুর ১২:২৮
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×