somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের জন্য - আপনার মত জরুরী

১০ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাংলাদেশ বিষয়ক পোস্টের উত্তরে এস. এম. মাহবুব মোর্শেদ অত্যন্ত সুচিন্তিত লেখা দিয়েছেন । [ লিংক দিতে পারি না, দুঃখিত ] ।আমার মন্তব্যটা পোস্ট আকারে দিলাম , দেশের খাতিরে একটা সামহোয়ার ইন থিংক ট্যাংক এবং বহুমু খী দল করা যায় কিনা যা মিলিত প্রচেষ্টায় মানুষকে পথ দেখাবে!!! পাঠক , আপনার কি মত?

সকলেই নিজ নিজ অবস্থান থেকে কিছু না কিছু করতে পারে, এই এক লাইনকে যে ভাবে সুন্দর করে বিশ্লেষণ করেছেন, আমাদের ছোট ভাই বোন ব্লগারদের জন্য অবশ্যপাঠ্য!!! [ এবং অনেক বড়দেরও.....]

আমার ঐ পোস্ট থেকে অনেক ধারনা পেয়েছি, আবার আগে ভাবা অনেক ধারনার বাস্তবায়নের পথ সম্পর্কেও কিছুটা চিন্তাভাবনার খোরাক পেয়ে গেছি।

পোস্টটা শুধু "আমি কি করবো?" এর উত্তর খোঁজার জন্য ছিল না, মাহবুবের মতই , আমিও চাইছিলাম, যারা ভাবে কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছে, তাদের সামান্য হলেও যদি দিক নির্দেশনা দেওয়া যায়!!!!

আমি বিশ্বাস করি না, বাংলাদেশের বাইরে থাকলেই , বাংলাদেশের জন্য কিছু করা যায় না!!! ঐখানে কি শিখলেন যেটা দেশেও কাজে লাগানো যায়.........এইটা জানানোও তো কাজ!

আর , একটা দেশের শাসক গোষ্ঠী যখন শোষকের ভূমিকায় নেমে পড়ে , তখন সাধারন মানুষকেই এগিয়ে আসতে হয় বাঁচার তাগিদে।

মনে করুন 52 থেকে 70 সালের কথা! আমাদের সরকারই আমাদের শত্রু। তো কি করবো? হাল ছেড়ে দিয়ে ধুকে ধুকে মরবো নাকি আরেকটা 71 এর জন্য তৈরী করবো মানুষকে?

সশস্ত্র না হলেও, অর্থনৈতিক একটা যুদ্ধ তো আমাদের করতেই হবে। নিশ্চিত ভাবে ধরেই নিন যে আপনি সরকারী কোন সাহায্য পাবেন না, তাহলে কি করবেন?

বেসরকারী ভাবে কি উদ্যোগ নেওয়া যায়? আমরা ব্লগাররাই অনেক অনেক পেশা আর বিচিত্র জ্ঞানের সাথে যুক্ত। আমরা একত্রিত হলেও কিন্তু অনেক কিছুই সম্ভব।

বাংলাদেশের জন্য এই সমবেত হওয়াটা কি আপনার মনের গভীরে লুকানো একটা ইচ্ছা নয়? বুকে হাত দিয়ে বলুন তো একবার!
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৮ দুপুর ১:০৯
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×