জায়গাটা মূল ভূমি থেকে অনেক দূরে। সরকারী বিবেক, বেসরকারী আনবিক ঋণ সেখানে পৌঁছায় না। ওরা চারদিক জলবেষ্টিত । কোথাও যাওয়া , বেড়ানো, শিক্ষা ..............এগুলো কি খায় না মাথায় মাখে?
1 ঘন্টা নৌকা বেয়ে পৌঁছাই গ্রামে।
ওয়াটার ওয়াটার এভরি হোয়ার, নট এ ড্রপ টু ড্রিংক------ মনে পড়ে গেল। চৈত্রে এদের খাওয়ার পানি থাকে না। পুষ্টি নিয়ে কি জানে , প্রশ্নের উত্তর শুনে লজ্জায় , ক্ষোভে , আত্মধিককারে চোখে পানি চলে এলো।
"আপা , সারা বর্ষা কাল কোন শাকপাতা হয় না এলাকায় যে কুড়াবো, সামান্য ভাত যোগাড় করতে পারলে মরিচ পোড়া পেলেই খুশি থাকি। "
আমি কি শেখাব এদের? বড় আশা ওদের চোখ গুলোয়!!! ঢাকা থেকে আসা বিরাট ডাক্তার আপা জানিয়ে যাবে, শিখিয়ে যাবে কোন যাদু মন্ত্র , সঞ্জীবনী কোন পাক আয়াত --- ঐ পবিত্র অসীম নেয়ামত সমপন্ন শব্দ গুলো উচ্চারণ করলেই মুছে যাবে সব লজ্জাজনক দারিদ্্র , সকল রোগ শোকের অশুভ হুংকার!
আমার অক্ষমতাটুকু বড় কষ্ট করে গিলে ফেলি! বুক ভেঙে যেতে থাকে গবেষণা নামক ভন্ডামির কষাঘাতে!
এই গল্পগুলো আমার বড় চেনা। আমি বড় বেশি কাছে থেকে জানি এই কষ্টগুলোকে। আমার সুসজ্জিত শীতাতপ নিয়ন্ত্রিত অফিস তাই আমাকে শান্তি দেয় না।
প্রভু , বড় কষ্ট পাচ্ছি আমি। কতদিন হয়ে গেল, কত মাস হয়ে গেল। ঘুম নেই আমার চোখে!
আমি কি পাগল হয়ে যাচ্ছি ? আমার কোমল কবিতা আমাকে ছেড়ে গেছে। আমি আগুন , শুধু আগুন অনুভব করছি, আমার বুকের ভালবাসা কই? প্রভু, ভালবাসা কই?
আমাকে একটু জল দাও, প্রভু, আমি যে সবাইকেই পুড়িয়ে ফেলছি..........সব কিছুকেই.........আমার মানব ভজন ফিরিয়ে দাও প্রভু..........আমি মানুষকে আঘাত করতে চাই না। আমি নিয়ন্ত্রন হারালে সর্বনাশা আগুন লাগবে.............আমাকে স্থির হতে দাও, প্রভু, আমাকে ভালবাসতে দাও !
[ আমি ভয়াবহ যুদ্ধ করছি..........আমার সাথে আমি!!!]
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৮ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


