মাটি করো , আমায় জীবন, দুই -
সর্বংসহা হবো এবং তাতে
স্ম ৃতির চাদর বিছিয়ে এবার শুই!
দুইটা দিনের প্লাবন তুমি কখন
এমন আগুন দিয়েছ এই বুকে?
স্বপ্ন, আশা, ছিল না কিছুই যখন
শূন্যতাকেও পুড়িয়ে দিলে দুখে!
অথৈ পাথার বিষাক্ত নীল হলে
রঙ লাগে কি তোমার? অবহেলা
কতটা আর দেবে সে কৌশলে!
খেলনা আমি , এই তো তোমার খেলা!
মৃত্যু জানি, আমার পায়ে পায়ে
এমনই শব, ছায়াও যায় না দেখা !
মহাশূন্যও দেয় যারে ফিরায়ে-
আমি ঠিক আমিও নই। একা!!
জীবন, এ কেমন বেঁচে থাকা?
তুমি আমার কেমন ভালবাসা?
আমিও নেই! তুমিও নেই! ফাঁকা -
অধিকারহীন, কেবল অভিলাষা!!
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৮ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


