কি যে দেব এই নতুন মানুষটাকে!
নীল, কালো, লাল, হলুদ স্বপ্ন আঁকে
রং বেরঙের ইচ্ছেরা কোন ফাঁকে-
ঘুরে ফিরে আসে গোলড ফিশদের মতই।
তোমার জন্য কলম কিনে কিনে
লিখছি দেখো তোমায় কাছে বিনে
বিষাদ চাদর সারা গায়ে পিনে
ডুবছি তত দিচ্ছি সাঁতার যতই!
এমন প্রেমে আর পড়েছি কি? দেখামাত্রই প্রেম! শুনেছিলাম সে সুন্দর! কাছে এলে এমন পুড়ে গেলাম- সৌন্দর্য দেখার আর সময় পাই নি! বাতাস শুষে খাবি খেলাম ; যখন পেলাম আলিঙ্গনে!
প্রভু, দারুণ ভালো সেও বেসেছে, টের পাচ্ছি প্রতি ক্ষণে !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

