এই যে শুনেন মহাজ্ঞানী, বন্ধ করেন ভেটকি
আয় তো দেখি টিপে এবার ভরেছে তোর পেট কি?
উরি বাবা!!! পা উচিয়ে হচ্ছে মাথা নাড়া!
ওসব তেলে কাজ হবে না, যতই নজর কাড়া!
গেল বার যে শিখিয়ে গেলাম খিচড়ী খেতে হবে!
টীকার তারিখ ছিল না ফের? কর্াডটা দেখা, কবে?
হাত ধুয়েছিস খাওয়ার আগে? স্যান্ডেল আছে পায়ে?
জিরের বড়ি, ভিট-এ , লোহা, দিয়েছে তোর মায়ে?
কি বললি? এসব কিছুই হয়নি মোটেই শেখা!
এখনও তুই দুধেই আছিস? Fool পেয়েছিস ! ন্যাকা!!
দাড়া ফাযিল, দেখাই মজা, হচ্ছে সাজা সাধু!
আমাকে কি ভাবিস রে তুই? গরুর মত গাধু?
ফের যদি তুই আসিস দিতে আমার নাকে চুমো,
চুমিয়ে কাঁঠাল পাকাবো তোর, ছুটাবো তোর ঘুমও!!!
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


