somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এট্টুর লাইগা রে..........ইট্টুর লাইগা !!!!! (ক্লোজআপহাসি)

০১ লা নভেম্বর, ২০০৬ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাহ, ধুএর মতন প্রেমে পড়ি নাই!!! কোন অসহ্য সুন্দরের দুরন্ত চোখে রাখিনি নয়ন বাতায়ন মম।

ইউনিভার্সিটি থেকে ফিরছিলাম আজ! আমার ডাক পড়েছিলো, যেখান থেকে আমার পোস্ট গ্র্যাড ডিগ্রি লাভ, সেই প্রতিষ্ঠানের অনুরোধে অতিথি ছিলাম সেখানে। আমার কাজ ঃ অধুনা বোধি প্রাপ্ত ইমনীয় বচনে তাহাদিগের জ্ঞান বৃদ্ধি!!!

প্রায় 13 টি দেশের তুখোড় সব ছাত্রছাত্রী । ঠিক মত পড়াতে না পারলে হাতে ছাতি ধরায় দিবে!!
এখন এই আমেরিকা থেকে শুরু করে বলিভিয়া , ভিয়েতনামী নামীদামী অতি উচ্চ মেধা সম্পন্নদের সামনে একটু পাকানোই ছিলো আমার পেশীসূত্র গুলো!!

খুব ভালো ভাবেই শেষ হলো ক্লাস। আমাকে অবাক করে দিয়ে কে উ কেউ ধন্য ধন্য করে গেলো!!! (ক্লোজআপহাসি)।

বেরিয়ে দেখি আমার আকাশ। ঠিক যেমনটি ভালো বাসি। ইলশে গুঁড়ি বৃষ্টি আর মন্দ মধুর হাওয়া। আহা!!!

ফুরফুরে লাগে। ভালো লাগে অচেনা সি এন জি ড্রাইভারের অর্থ হীন কথা, প্রাইভেট ইউনিভার্সিটির সামনে দাঁড়ানো মহাব্যস্ত ছেলেটা, হলুদ দালানের পাশে দাঁড়ানো বেগুনি ফুলের গাছটাকেও।

সিএনজি , মোড় ঘুরে বড় রাস্তায় ওঠে, জ্যামে বসে ভাবি, ঈশ , কখন যে জ্যামটা জেলি হবে!!!!
মাথায় গত 48 ঘন্টার ক্লান্তি। ঘুমিয়েছি মাত্র 5 ঘন্টা।

আমার ডান দিকে সামনে -পেছনে দুটো দানবীয় বাস। আর বাম দিকে সৌদি শেখদের মতন গাবদা আরেক বাস।

হঠাৎই! বাম দিকের গদাধর ডানে সরতে শুরু করলেন, সামনে টান দিতে দিতে। মড়মড় করে মুহূর্তের মধ্যে বেঁকে উঠতে শুরু করলো পিচকি সিএনজিটা। আধো ঘুমে ছিলাম নাকি ক্লান্ত বলে রিফ্লেক্স ঠিক কাজ করলো না!!!

যেমন হঠাৎ শুরু হয়েছিলো, তেমন হঠাৎই থেমে গেলো। সামনে বেশি ফাঁকা জায়গা ছিলো না বলে বাসটা তেমন আগাতে পারেনি । ইট্টুর জন্য , বুঝলেন বেরাদর.........

আর কয়েক গজ এগোলেই এতক্ষণে রাস্তায় পড়ে থাকতো ইমনের দোমড়ানো মোচড়ানো রক্তাক্ত লাশ!!!!

াবাক হয়ে অনুভব করছি.......দৃশ্যটা ভাবতে খারাপ লাগছে না!!!!!!!!!!!

ঢাকা
1/11/2006
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
৩৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×