somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো দিন, খারাপ দিন!!! খুব সুন্দর সন্ধ্যা! -২

১০ ই নভেম্বর, ২০০৬ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুপুরটা আকিকাতেই কাটানোর কথা । আমার বন্ধু মাস্টার্সে পরীক্ষা দিয়েছে। চার ধাপের পরীক্ষা , ইন্টার ন্যাশনাল কোর্স । কলম্বিয়া , হার্ভার্ড , জন হপকিন্স, ক্যারোলিনিস্কা , উপসালার মত জগত বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের লেকচারাররা ক্লাস নিবে, স্বভাবতই ভয়ংকর প্রতিযোগিতা ! প্রাক্তন ছাত্রী হিসাবে তাকে তৈরী করার দায়িত্ব নিয়েছিলাম। সকালে খবর পেলাম দেশ এবং বিদেশে শত শত মানুষকে পিছে ফেলে আমার বন্ধু চান্স পেয়ে গেছে ।

কোন এক ব্লগারের বিয়ে ঠিক হয়েছে। খুব টেনশনে ছিলো । এখন আবার নতুন টেনশন , মেয়েটাকে কি ভাবে ভাল রাখবে। নতুন সংসারে, নতুন পরিবারে কি ভাবে তাকে মানিয়ে নিতে সাহায্য করবে ইত্যাদি ইত্যাদি । কিছু টিপস দিলাম। কথা শেষের আগে আগে জানালো টেনশন একদম কমে গেছে । আমার টিপস গুলো নাকি খুবই ভাল লেগেছে। তার খুশি খুশি ভাব দেখে আমার ও খুব ভাল লাগলো ।

আরেক ব্লগার থেকে বন্ধুর বাড়ি ঢাকার বাইরে। তার আত্মীয় ঢাকায় বেশ অসুস্থ , বাড়িতে কোন বড় ২য় মানুষ নেই। তাকে হাসপাতালে নেওয়ার ও কেউ নাই। নাম্বার নিয়ে টেলিফোনে চিকিৎসা দিলাম। আজকে জানলাম আগের চেয়ে অনেক ভাল আছে । " ঐ দিন তোমার সাহায্য না পেলে আমি দিশেহারা হয়ে যেতাম।" কথা গুলো পড়ে চোখে পানি ধরে রাখা দায় !!!!
আরো দুই ব্লগারের সম্পর্কজনিত সমস্যার সমাধান করতে আমাকে ২ দিন সময় ব্যয় করতে হলো । দুই জায়গাতেই অত্যন্ত সফল ভাবে সিচুয়েশন সামলিয়েছি। ফলে দুই জায়গাতেই সুখের বন্যা বইছে আজকে ।
কেউ একজন লিখতে পারছিলো না। লেখকরা যখন রাইটার্স ব্লকে ভোগে, সে যন্ত্রনা নরক তুল্য । ভীষন খারাপ লাগছিল এবং চেষ্টা করছিলাম যে কোন ভাবেই তার লেখার স্পিরিটটাকে ফিরিয়ে আনতে । আজকেই সন্ধ্যায় যখন কোন এক সাফল্যের সেলিব্রেশন চলছে , ফোন এলোঃ
" এতো বেশি লেখা মাথায় ঘুরছে , ১০০ পাতা ভরে যাবে। আমি এই মুহূর্তে ভীষন ভীষন ভীষন খুশি"।
তার আনন্দ টুকু আমিও বুক ভরে নেই।
দেশের অবস্থা ভালো না। পরিস্থিতি পরিবর্তনে কোন কিছুই করার নেই আমার। মন তাই সারাক্ষনই খারাপ হয়েই থাকে। কিছু লিখতেও ইচ্ছে করে না তেমন। তবু , এত কষ্টের মাঝেও আজকের দিনটা সত্যিই বড় সুন্দর , বড় ভাল লাগার ছিলো।
মর্নিং , নট অলওয়েজ শো দা ডে!!!!!

আমি দেশ বদলাতে পারি না। দেশের দুঃখ কষ্ট কমাতে পারি না, দুই একটা মানুষ যদি পারি, কম কি?
ঢাকা
২০০৬

[ উৎসর্গ ব্লগীয় বন্ধুদের , যারা ভারচুয়াল থেকে ননভারচুয়াল লাইফের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন, প্রমান করে দিয়েছেন , ভালবাসা , যত পাহারাই দাও মন ভোলাবেই , চারিধারে নিষেধের দেওয়াল তো দূরে থাক , পাহাড় আড়াল দিলে , তাও দোলাবেই! ]
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিটিভির আর্কাইভে ৭১ এর মুক্তিযুদ্ধ দেখা

লিখেছেন অর্ক, ১৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

×