somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন কিছুই জরুরী নয়!

০১ লা ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন কিছুই জরুরী নয় শেষ পর্যন্ত ! জরুরী নয় কেউই ! খরচের খাতায় আমরা সবাই। আবার জরুরী নয় খরচের খাতাটাও। নিউট্রন , প্রোটন , মেসন, পাই মেসন, এমন কি কোয়ার্ক সব কিছু ভেঙ্গে চুরে আবার গড়ে আদি অন্ত পর্যন্ত জেনে আমার তাই মনে হয়েছে । জরুরী নয় ম্যাটার। জরুরী নয় বেঁচে থাকা। জরুরী নয় স্বপ্ন অথবা বিষাদ। জীবনের বড় বড় দুর্ঘটনা গুলোকে মেনে নেওয়া অতি সহজ যদি জানা থাকে জরুরী নয় আনন্দও !

আসলে কোন কিছুই জরুরী নয়। না প্রেম , না কাম, না মিলন , না বিচ্ছেদ। থাকাটা জরুরী নয়, জরুরী নয় না থাকাটাও। জীবন জরুরী নয় মোটেই । সহজেই মরে যাওয়া যেতো , যদি মৃত্যুটাও না হতো সমান অপ্রয়োজনীয়!

ভীষন জরুরী ছিলো ভালবাসা, কিন্তু , অনেক জানার পরে দেখি সেও আরোপিত প্রয়োজন!!!

এখন বুঝি , কোন কিছুই জরুরী নয়। জরুরী নয় একই বৃত্তে বন্দী হয়ে সম্প্ররক নির্মান বা বিনির্মান। জরুরী নয়, ভালোবাসার মতোই , হিংসা, ক্রোধ কিংবা প্রতিশোধের দারুন স্পৃহা। আজকাল তাই সহজেই ক্ষমা করি । যারা আমাকেই আঘাত করে না বুঝে। ওরা বোঝে না যে, এই আঘাতটা জরুরী নয়। জরুরী নয় আমাকে নিয়ে তোমার আশংকা অথবা ভয়ের । তুমি তো চিরকালই নিরাপদ ছিলে আমার কাছে ।

প্রিয় কিছু বৃত্তে আমরা বড় নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করি। চেষ্টা করি আকড়ে ধরতে চেনা মানুষ, চেনা চিন্তা, অভ্যস্ত সীমাবদ্ধতা । বৃত্ত গড়াভাঙার খেলায় এই নিয়ম কিন্তু জরুরী নয়।

আমি জানি নিয়মটাই জরুরী নয়। তাই নিয়ম ভাঙতে আমি ভয় বা লজ্জা , কোনটাই পাই না। দুটা অপ্রয়োজনীয় অনুভূতিকে আকড়ে ভারবাহী হতে ইচ্ছে করে না।

কোন কিছুই যখন জরুরী নয়। যখন জরুরী শুধু "জরুরী" করে তোলা , ক্ষুধা এবং যৌনতাকে ভীষন জরুরী করে তোলে মানুষ। আমি শুধু হাসি।

আমি আমাকে জরুরী মনে করি না মোটেই। যতক্ষন তোমার কাজে আসবো , ততক্ষনই জরুরী আমি। এই জন্যই এত সব আয়োজন , এত কথা , এত এড়িয়ে যাওয়ার চেষ্টা !!!

তোমাকে এড়ানো জরুরী ছিল, এখন আর নেই। এখন আমি মহাশূন্য। ধারন করতে পারি সব কটা বিশ্ব, এমন কি তোমারটাও , এমন কি তারটাও , যে আমাকে ধ্বংস করতে বদ্ধ পরিকর!!!

আমি এখন আমাকেও ধারন করতে পারি!!! কি আশ্চর্য মেধায়, নিজেই অবাক আমি!

আর, ভাবছি , হাসবো খুব। নিজে এবং নজের আশেপাশের সবাইকে হাসাতে পারাটাই একমাত্র জরুরী হিসেবে গন্য করলাম। আসলে তো জরুরী নও তুমিও!

ঢাকা
২০০৬
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১১
৩৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×