ভালোবাসা মুখ ডুবালো নোংরা জলে
পাড় ভাঙা বৃষ্টি জলের কান্নাকাটি
একটুও ভিজলো না বুক? বুকের মাটি?
সেই খানে তপ্ত বায়ু ধুলোর কণা
ছেড়া ফাড়া মেঘেরও নেই আনাগোনা
গুন গুনে ভ্রমর যেথা স্বপ্নে কাঁদে
গন গনে অঙ্গারী মন হিমেল রাতে !
হেমপাতা , পায়দল পথ , দোলন চাঁপা
চাতুরী খাদ খন্দে ভরা, ভিতর ফাঁপা!
ফুল কুঁড়ি প্রেমের খেয়া পায় নি রে হাল
হাত রাঙে মেহেদী নয়, রুধিরো লাল
ফুল দেওয়া মানে তো আর প্রাণ দেয়া না-
পারাণী! খেললে কড়ি খুব সেয়ানা !
ডিসেম্বর ১৯৯৩
ঢাকা
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


