উনার পীড়াপিড়িতে একটা কবিতা শুনালাম । ঐটাকেই সুর করে দাদা টিভিতে গেয়েও ফেললেন। গানটা ছিলো এই রকম " ভালো যদি বাসোই তবে ভালো কিছুই দাও না" এবং যথারীতি আমি আমার মেডিকেল পরীক্ষার জটিলতায় অনুষ্ঠান মিস করলাম। এরপর উনার ভয়ে ফোন ধরতাম না । খালি গান চায়, আমি তো লিখতে পারি না। পরে , পিচচি ভাইয়ের ব্যান্ডের জন্য লুকিয়ে লুকিয়ে লিরিক লিখে দিয়েছি । লুকিয়ে কেন? রবীন্দ্র সংগীত শেখা মেয়ে , পপ / রক ব্যান্ডের গান লিখছে, আব্বু -আম্মু বড় দুঃখ পেত!
তবে গান আসলে আমি লিখতে পারি না। খুব কঠিন কাজ। আমি লিখতে বসলে খালি কবিতা হয়ে যেতে চায়!!
নমুনা -১ [ সাগরের পারে বসে কল্পনায় গীত ]
কেমন তুমি মায়াবি
কোন মনেতে মন বাজাও
বন কতই রঙে সাজাও!
বনানী পায় বসন্ত হায়
পবন আমায় শুধুই কাঁদায়
মন বলে এখন না যাও!
তুমি কেমন আমায় বাজাও।।
মাতাল হাওয়ার মাতাল সুরে
ঝড় উঠেছে অন্তঃপুরে
আজ প্রণয় লাজে লাজাও
তুমি নিবিড় আমায় বাজাও ।।
ঢাকা ২০০২
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



