"সহজ কথা যায় না বলা সহজে" টের পাওয়া যায় , গান লিখতে বসলে!
নমুনা -২
চলো আজ সুর তুলি
বৃষ্টির ছন্দে
মৌতাত বেলী ফুল গন্ধে ।
আনমনা , টুপ টাপ , তারপর রুমঝুম
চঞ্চল রাত চাই, কাছাকাছি নির্ঘুম
নিবিড় আনন্দে
দখিনা বহুক মৃদুমন্দে ।।
বৈশাখে বর্ষার এ রকম ছলনা
গলে যাই, ঝরে যাই , চুপ চাপ চলনা
মেঘেদের দ্বন্দ্বে
মিলনের গান গাই এক বাহুবন্ধে।।
ঠিক এই কারনেই গান যারা লিখতে পারে, তাদের আমার ঈর্ষা করতে মন চায়!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



