স্বাগতম ২০০৭ । ঈদের ত্যাগী, পবিত্র ভালোবাসার পাশাপাশি আশার আলোয় ভরে দিও। সামহোয়ারের সাথে জড়িত প্রতিটি মানুষের জীবন পূর্ণ থাকুক কারো না কারো নিবিড় ভালোবাসায়। হৃদয় জেগে থাকুক কল্যানকামী চিন্তায়! বাংলা মায়ের প্রতিটি কোন দুর্বিনীত, দুঃসাহসী আর দেশপ্রেমিক মানুষের দুর্গ হোক ! ধুয়ে যাক যত অশুভ আর অপ্রেম ! নামুক, ভালোবাসার বৃষ্টি নামুক। ৮ নরকের আগুনে পুড়ানো , শুদ্ধতম আগ্নেয় জলে , ধুয়ে যাক , ধুয়ে যাক যত কালিমা! বৃষ্টি নামুক, বাংলা মায়ের জন্য হৃদয় নিংড়ানো রক্তের ধারার মত বৃষ্টি নামুক!
বৃষ্টি নামুক !
হৃদয় গহীন শীতলতম কোন ছেড়ে
তুষারশুভ্র হিমাচলের কোল জুড়ে
বৃষ্টি নামুক!
আসুক প্লাবন !
সুদূর থেকে হঠাৎ কারো ডাক শুনে
হৃদয় যেথা যায় রে স্বপন বীজ বুনে
আসুক প্লাবন ।
উঠুক জেগে !
ধূসর যত স্মৃতি কথার পথ বেয়ে
বহু পুরাতন , নবীন হাওয়ায় প্রাণ পেয়ে
উঠুক জেগে ।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৮