অনেক দিন হলো!
ধুলি হয়ে মাটির সাথে মিশে আছি।
এবার আগুন হবো।
ধুলো হয়ে পথের সাথে পড়ে আছি।
পথ পায়ে দলে গেল কত স্বার্থপর বজ্র ।
এবার আগুন হবো।
অনেক দিন হয়ে গেল।
এক আকাশ খরা বুকে
বিষন্ন মেঘেদের মুখে চেপে বসে আছি।
এবার আগুন হবো।
যোনীর একটু উপরে
পেটের অলিন্দে অঙ্গার খেয়ে বসে আছি।
স্তন স্তুপের উপর ডুমো ডুমো
সবুজ রঙের মাছি।
চোখের পলেস্তারা খসে বেরিয়ে পড়েছে হলদেটে স্বপ্ন ফসিল।
শ্যাওলা জড়ানো ফুসফুসের সবটাই
কালো হৃদপিন্ডের আশে পাশে কোথাও এখনো নীল।
সাদাটে জিহবার শাঁস টুকু শুষে এবার আগুন হবো!
ভীষন বেগুনি ঠোঁট দুটোকে চেপে ধরে লাল উরুতে
এবার তাহলে আগুন হবো।
অনেক দিন হয়ে গেলো।
গেরুয়া থেকে কমলা ধুলো গুলো গুছিয়ে জড়ানো গায়ে।
আসমানী জুতো পায়ে হেঁটেছি দু'ক্রোশ বাড়তি
অনিশ্চিত সাগরের পথে।
ধুসর পাহাড়ের বিপরীতে সাদা বাড়িটা।
দুই দুয়ারী
প্রিয়ম কটেজ।
মাঝখানের কাঁটা ঝোপগুলো পোড়ানো প্রয়োজন।
এবার আগুনই হবো!
ঢাকা
১ ৫ই ফেব্রুয়ারী ২০০৭
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


