মদখোর অলস মস্তিষ্ক!
প্রেম চাইছো আমার কাছে?
আমি কিনা সেই বালিকা
মদের গেলাসে আকন্ঠ ডুবেই আবিষ্কার করি
দুঃখকে ভোলা যায় না!
ঘোলাটে মাথায় মুছে যায় পৃথিবী
আর বেশি করে মনে পড়ে প্রিয় মুখ
মৃত ।
বিস্মৃত নয় কোন মতেই।
কষ্ট , তুমি সুরা হও।
আমি তোমাকেই পান করি
জীবনের জায়নামাযে !
[তোমাকে মনে পড়ে কেন এরকম এলোমেলো সাঁঝে?]
২৪শে ফেব্রুয়ারী ২০০৭
ঢাকা
উৎসর্গ ঃ এমিলি , তোমার আদরটুকু !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


