বেহায়া !!!
২৭ শে মার্চ, ২০০৭ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি নাকি ধার্মিক খুব?
কোন মেয়েই ছোঁয়নি তোমায়!
আমায় দিলে নিষেধ হাজার
শর্ত দেহের কোনায় কোনায় !
হাত ও মানা , চুল ও মানা
অধর ? সে তো কক্ষনো না
খেলতে মানা বুকের মাঠে
আক্রমন কি রক্ষন ও না!
চোখ দিলে হই নির্লজ্জ
হাত না দিতেই দিচ্ছো গালি
এসব আচার নিতান্ত বদ
বলছো ডেকে ,"পুরুষালি"।
ভারত-বাংলা সীমান্ত ঠিক
যেমন দেখায় বিদেশ নীতি
কাঁটাতারের বেড় দিয়ে ফের
আজকে তোমার এই মুরতি ?
চুক্তি ভুলে আমার চুলে
নাকটা কেন গুঁজছো সোনা ?
ওষ্ঠ পুটে দন্ত খুটে
আইন- বিচার , এই নমুনা!
পুড়ছো তুমি, পুড়ছি আমি
আলিঙ্গনের তীব্র আগ- এ
বাজছে শোনো রক্তকনায়
দরবারী আজ ভৈঁরো রাগে!
নিষেধ ভেঙে দিন ডাকাতি
করলে শুরু নিজের ঘরে
আমি ম'লাম শাঁখ করাতে
আর্ত কাঁদি নিরব স্বরে !
পুরুষ বড় গোলমেলে তো!
স্বভাব নীতি- বিষম ভারি
খুলছি দু'জন দেহের বাঁধন
"বেহায়া" হই একলা নারী !!!!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮

২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

মঙ্গল গ্রহের রাণী আএলিটা।

রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।
বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের...
...বাকিটুকু পড়ুন
এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুন