মুখটা লুকাই কুঁচি তোলা শাড়ির প্রাঙ্গনে
তীব্র অভিমানে নেই তোমার সাথে আড়ি
মুখে তো বলি না কিন্তু চাই তো মনে মনে !
না হয় একটু জোরই করো পাগল বালিকাকে
সীমানা পেরিয়ে ছোঁও আজলা ভরা মুখে
আত্মসমর্পিত হই দুর্বিনীত ডাকে
সুতোয় ঢাকা ভীষন ঘামের গন্ধ ভরা বুকে !
হিম আঁধারে রোদ মরে যায়, ভয় করে খুব আমার
চেতন বলে পুরুষ নয়ন জল পেলে তার হালে
কেমন যেন মানুষ-পুরুষ না হয়ে হয় 'চামার'
মায়ার বদল শুধুই আগুন! আগুন বুকে ঢালে !
উদ্ধত তাই তাকিয়ে রই তোমার আশে পাশে
লুকিয়ে নেই চোখের নদী , বুকের ধারাপাত -
কোনদিনও জানবে না 'কেউ' তোমায় ভালোবাসে
পলক দূরে রইবে সরে পুরুষ তোমার হাত!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




