মন যা বলে , চটজলদি ফলে গেলে ক্যাঙারু ও ব্যাঙ্গারুরা লারে লাপ্পা । মগার কল্কি তো ফাটে না। বিয়ান বেলা ত্রি চক্কর যান হইতে অবরোহন করিয়াই চক্করে ধরা । তিন কুঁড়ি ১১ টংকার । আমার অহংকার বটুয়া খানি আসিয়াছি ফেলিয়া , ঘর হইতে শুধু দুই পা বাহিরে রাখিবার কালে ! হলপ করিয়া বলিতে চাহিনু , ওরে , আমি নাহি চাই বঞ্চিত করিবারে , তোমারে! কিন্তুক , হাত রাখিবার তরে কোন যুবক বুক আশে পাশে পাওয়া গেলো না বলেই ডেরাইভর মামু ডেস্পারাডো রুপ ধারন করিলেন। আমি কাঁদিয়া কহিনু, "এ শুধু আমার , তুমি কেঁদো না, কেঁদো না।"
দিন কাটে , রাত ও কাটে । সবচেয়ে ধারালো কাঁটে সময় । সেই সব কাটা ও কাঁটায় , জীবনের মূল্য কট বিহাইন্ড । আমার উইকেট টু উইকেট রানই সার, অসার মাঠের বাইরে , বাউন্ডারি পেরিয়ে ছুঁয়ে থাকে ইম্পোটেন্ট রান। আপিসের কাম তামাম আর সন্ধ্যা গুলো হাপিস !
মুঠোফোনে মামী ঠা ঠা হেসে জানিয়ে দিলেন, "এখন তো শরীর খারাপ হওয়ার সময় নয় হে, তোমার তো মন খারাপ হওয়ার কাল।"
কি আকাল! আমারে দেখে হাসে গোল্ডফিশ । তল পেটে মাকড়শার জাল। বুক ফুড়ে বটের চারা । ইউক্যালিপ্টাসে উই লাগলো কখন?
"সাঁই সাঁই বাস আর ঘুর ঘুর চাকা "
বাম হাটে বিকিকিনি বন্ধ । ডানে চেপে খাদ ভরাট করি বঙ্গ জলের কাদা-বালু- নুড়ি । এখন আর চোখ দেখি না। দেখি না কোন কোমল মুখ। হাত আর গলা পেলে , ভগবানের কসম, ঠোঁট চেপে নিরব হয়ে যাবো ।
মাটি জাগা দে। আমি সবুজ জ্বালাবো , আমি হলুদ খাবো । বিয়ে মানে মুক্তিযুদ্ধ । আর প্রেম? ৪৭ থেকে ৭১- পরাধীনতার কাল । কপোল জুড়ে কালি নামা , রামা রামা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


