somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক্সপেরিমেন্ট (ছোট গল্পের খসড়া - সংশোধিত হতে পারে)

০৪ ঠা মে, ২০০৭ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঃ তোমার হাতটা দাও ।
শাহেদের কথাটা অনেক্ষন পর্যন্ত ঋজুর মাথায় ঢোকে না ।কি চাইলো ? হাতের ব্যাগটা ? নাহ ত !
ঃ দাও না তোমার হাতটা !
শাহেদের কন্ঠে আকুতি ঝরে পড়ে ।
ঃ না !
বরফ শীতল কন্ঠে বাতাস চাবুক কাটে ঋজু । মুহূর্তে মুখটা শুকিয়ে যায় শাহেদের ।
ঃ তুমি এমন করো কেন? আমি যাই চাই , তাতেই না , না আর না।

একটা ২৫ বছরের ছেলে এমন করে ঠোঁট ফুলাতে পারে , ঋজু না দেখলে বিশ্বাস করতো না। উফফ , বিরক্তিকর! শাহেদ কি কিছুই বোঝে না! এই যে এতক্ষন গায়ে গা লাগিয়ে মিশুকে করে এতটা পথ এলো , ছেলেটা কি ঘুণাক্ষরেও টের পাচ্ছে না , ঋজু কতখানি বিরক্ত!

ঋজুর বড় দিশেহারা লাগে । এই গাধা ছেলেটাকে ওর বিয়ে করা লাগবে? বুকের ভিতর দুমড়ে ওঠে । ভালো লাগে না।কিছু ভালো লাগে না। আজকাল মেজাজটা এত খিটখিটে হয়ে থাকে ! কিছুই ভালো লাগে না। ক্লাস শেষ হয়ে গেছে সেই কখন , ঘন্টা চারেক আগে।খিদায় পেট চোঁ চোঁ করছে ঋজুর । শাহেদ গাধাটা প্র্যাকটিকাল মিলাতে পারছিলো না, আর ঋজুকে বারান্দায় বসে পড়ার ভান করতে হচ্ছিলো ।

ভান করতে করতে এক সময় ঋজু সত্যি সত্যি পড়তে শুরু করে দিলে দেখে যে নতুন চ্যাপ্টার দুইটা পড়া শেষ । ওদিকে ছেলে তখনো , ডাটা মিলিয়ে যাচ্ছে । আরে , ব্যাটা , এনালাইসিস করবি কখন! ১ ঘন্টার প্র্যাকটিকাল সাড়ে ৩ ঘন্টা পরে শেষ করে শাহেদ যখন বের হয়ে এলো , মুখে তার দিগবিজয়ী হাসি । বিশ্ব জয় করে ফেলেছেন ।

খিক করে একটা হাসি দিয়েই বলে উঠলো ,
ঃ দেখেছো , কতজনের আগেই বেরিয়ে এলাম ? হুঁ হুঁ ! তুমি ফার্স্ট গার্ল হলে আমি কিন্তু স্টুডেন্ট খারাপ না।

ঋজুর একবার মনে হয়েছিলো , শাহেদ বোধ হয় ঠাট্টা করছে । কিন্তু , মিনিট পাঁচেক পরে ও বুঝতে পারলো , শাহেদ সত্যি সত্যি বিশাস করে , প্র্যাকটিকাল ক্লাসের জুটি গুলো , যারা এক্সপেরিমেন্টের চেয়ে প্রেমালাপে বেশি ব্যস্ত , তাদের চেয়ে সে "অনেক ভালো স্টুডেন্ট"।

ঋজু আর কিছু বলে না, চুপ চাপ একটা মিশুকে ঊঠে পড়ে । আজকে শাহেদের ওকে বাসা পর্যন্ত পৌঁছে দেয়ার কথা । "তাহার" অনেক দিনের শখ । ঋজু অনেক দিন বুঝিয়েছে , রাস্তার দুই ধারে শকুনমনা চিল চক্ষু আন্টিদের কথা । কেউ দেখে ফেললে হবে চিত্তির ! কিন্তু, শাহেদ নাছোড়বান্দা । প্রেমিকের পূর্ণ অধিকারের মধ্যে "বাড়ি পৌঁছে দেবার" অধিকারটুকু তার চাই ই চাই । নইলে বন্ধু মহলে ইজ্জত থাকছে না !

মিশুকে উঠার আগে শাহেদ খামোখাই এই দোস্ত , সেই দোস্তকে হাঁক ডাক করে "কি রে , কালকে কখন আসবি " টাইপ খাজুইরা আলাপ করে নেয় । উদ্দেশ্যটা পরিষ্কার । এইটা নিশ্চিত করা যে "ডিপার্টমেন্টের ফার্স্ট গার্ল " এর সাথে শাহেদ একই মিশুকে করে কোথাও যাচ্ছে - এইটা একটু "শো অফ " করা হলো আর বাকি তুখোড় পুরুষদের হিংসার আগুনে দাউ দাউ জ্বালানো হলো ।

কিন্তু , একলা পুরুষরা তো আর দেখে না ! ডিপার্টমেন্টের মেয়েরাও দেখে আর মুখ টিপে হাসতে হাসতে চলে যায় । শুধু এই না, নরক যন্ত্রনা আরেকটু বাকি ছিলো । রাস্তায় শাহেদের ইচ্ছে হয়েছে , ঋজুর মত সেও যে একজন কবি , এইটা প্রমান করার । ফলে ঋজুকে খিদা পেটে শুনতে হলো ,

ঋজু ঋজু ঋজু ঋজু ঋজু
তুমি তো দেখি বোঝো না কিযু
(এইটা রবীন্দ্রনাথের কুতূহলের থেকে অনুপ্রানিত)
আমি তোমাকে কত যে বাসি ভালো
না বুঝলে আকাশটা হয় কালো
দেখো ঋজু , তুমি শুধুই আমার
আমি হবো তোমার সংসার ।

এই জিনিস শোনার পরে ঋজুর মনে হয় , শেষ লাইনের শেষ শব্দটা অনেক বেশি ছন্দ পেতো , শাহেদ যদি লিখতো "চামার" !

[চলবে?]
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৪
৪১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×