জাগানোর ব্যর্থ অহংকারে পুড়ে যাই ।
অক্ষম নোনা জল উৎসবে মাতি!
এখনো দেখিনি ,
কত সাবলীল হয় পুরুষের শোবার ভঙ্গিমা !
এখনের সাহসী পেশীরা কেবল অস্থির অভাবে কুন্ড চেনে ।
স্বস্তি কেনে , কেনে শান্তি - সততার দামে ।
মেরুদন্ড বরাবর রতিময় মাংস ঘামে !
৫৬ হাজার বর্গ মাইলে
জলপাই রঙ হাড্ডির মেলা ।
জিহবার অলস লেহনে পুরুষ শামুক হয় ।
উন্নয়নের প্রবল যৌবনে , মৌ বনে কামুক হয় ।
যে দিকে তাকাই , পুরুষেরা সর্পিল ঘুমায় ।
কেঁচো ও কুকুর কিংবা মৌ-লভী আদুরে বিড়াল
অশালীন বিপ্লব ধুঁকে মরে
মুখ ও পায়ুর শান্তিপুর্ণ চুমায় !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







