ভেঙে যাওয়া আয়নাটাতে তোমার ছায়া
শুষ্ক , কঠোর চাঁদের আলোতে তোমার মুখ
ভেজা চোখের কুয়াশায় হিম তুমি!
জানি , মিথ্যে বলেছো ।
জানি ধোঁকা দিয়েছো ।
জানি টুকরো টুকরো হয়েছে অন্ধ বিশ্বাস ।
উৎসেই দিয়েছো ঢেলে কাঁদা
বুকের একমাত্র ঝর্নায় ।
ঘৃণা করা উচিত ।
মাফের তুমি যোগ্য নও !
ক্ষোভের চিতায় অঙ্গার নিভে এলে
সেখানেও তোমার কুন্ডুলী দেহ
কলঙ্কের ছাইমাখা আমার ভালোবাসা !
ঠকালে কেন?
_________________________
যার শেষ নাই , তার নাম কষ্ট !
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



