স্বর্গচ্যুত হলে মধুমঞ্জরীর পথ পাড়ি
পিছলে পেলাম কাব্য আঁধার
সেখানেই সমাধি মৃত্যুরও আগে!
কবিতায় স্বপ্ন দেখি অশ্বথের, লিখি জীবন ।
অথচ যাপিত চতুর্মাত্রা অজান্তে
বিমূর্ত কবিতা হয়ে ওঠে ।
আর ঘটনার পার্শ্বপ্রতিক্রিয়ার মত
উপঘটনার অপজাত জন্মায় ভালোবাসা ।
বিষে বিষক্ষয়ের নিয়মে তোমার কাছে আসা ।
হায় কবি! মায়ার প্রেম
না টানে কাছে, না দূরে ঠেলে
কেবল জড়ায় বিবশ ধুমকেতু জালে ।
কৃষ্ণ বিবরে বুঝি ব্রাহ্মন কবিদের বাস ?
মেথর হৃদয়ে কবিতা ছুঁয়ে দিলে
আমাদের মত না-মানুষেরা বেঁচে ওঠে মৃতদের শহরে ।
আমাকে চিনেছো?
ঐ যে মেয়েটা জ্ঞানী- ধ্যানী শব্দ ধর্ষনে খুঁজে ফেরে নিখাঁদ উৎসর্গ !
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



