শূঁড়িখানার ভেতরটা অন্ধকার,
সিগারেটের কটু গন্ধ বাতাসে,
অবলীলায় চলে উল্লাসের নীরব ষড়যন্ত্র.
লাল নীল আবছা নিয়নে ঢাকা পড়ে যায় ভদ্রতার ব্যস্ত মুখোশ-
ঢুলুঢুলু হয়ে উঠে গ্লাস আর বরফের সংঘর্ষ,
মিশে যায় মানবিক বোধ নীল নিয়ন আর অন্ধকারের আচ্ছন্নতায়.
চারপাশে হামাগূড়ি দেয় কিছু জান্তব উল্লাস..
জীবন বয়ে চলে বিরতীহীন....
চারপাশ রঙ্গিন হয়ে উঠে জীবনের সস্তা লোভে,
লোভ বড় খারাপ,
শিকল পড়িয়ে টেনে নিয়ে যায়-
অমানবিকতার সর্বনিম্ন স্তরে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





