ছেলেটার পরনে সাদা পান্জাবী-
মেয়েটার হাতে ছিল কাঁচের চুড়ী.
কি সুন্দর.
শাড়ী গোছাতে গোছাতে গুটগুট করে গল্প করছে মেয়েটা-
ছেলেটা খালি মাথা এদিক ওদিক করছে.
কি ভদ্র,কি বিনয়ী.
সন্ধ্যায় শেষ আলো যেন দুজনকে সাজিয়েছে-
আমি বসে বসে দেখলাম,
ট্রাকটা কত দ্রুত রিকশাটাকে ধাক্কা দিল-
তারপর ছেলেটার বুকের উপর দিয়ে চলে গেল,
ছেলেটার হাসি তখনও মিলায়নি-
মেয়েটার চুড়ী লাল হয়ে গেল,
ট্রাক ড্রাইভারের দাঁতের ঝিলিক দেখলাম-
মাথায় খুন চেপে গেল-
কিছু বোঝার আগেই নির্মম আক্রোশে মেরে ফেললাম ট্রাক ড্রাইভারকে,
তারপর দৌড় দৌড়-
আদিম হিংস্র আবেগ থেকে অনেক দূরে-
অনেক দুরে
প্রবৃত্তি
১৫.০৪.২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




