ঢং ঢং-
বেজে ওঠে ঘন্টা-
দুরন্ত গতিতে ক্লাসে ছুটে যায় ছেলেমেয়ের দল.
হাঁপাতে হাঁপাতেই বসে পড়ে,
পিথাগোরাস আর বাংলা ব্যাকারণ নিয়ে,
পড়ে বৃ+আ+কৃ+অন,
মনোযোগীদের মনোযোগ বেড়ে যায়-
লাষ্ট বেঞ্চের ইচড়ে পাকাদের দৌড়ত্বে,
স্যারদের হাতে নাম তুলে দিতেও তাদের হাত কাঁপে না.
ক্ষমতার স্বাদ অনন্য.
ক্লাসরুমের দেয়াল আর শিক্ষকের বেতে লেগে থাকে শৈশব-
ঢং ঢং শব্দে আঁটকা পড়ে কৈশোর,
অজস্র খামখেয়ালীতে রঙিন দিনগুলো শেষ পর্যন্ত মিলিয়ে যায়-
দুরন্ত ছেলেটাও শেষদিনে এসে আবেগে ভাসে-
আর যে ফেরা হবে না.
স্কুলের ঘন্টা বেজে যায়-
ঢং ঢং-
যতদুর শব্দ যায়,
নিয়ে যায় একরাশ-
স্মৃতিকাতর শৈশব...
উত্সর্গ:খাজা আজমেরী হাই স্কুল
১৫.০৪.২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




