হুডটা তুলে দেই?
-না বৃষ্টি আসুক,ভিজবো.
যদি বিজলি আসে?
-পুড়ে ছাই হয়ে যাব.
কাজল লেপ্টে গেলে?
-ঠিকাছে হুড তুলে দাও.
রাস্তার পাশে আগুন গরম চায়ে চমুক দিতে দিতেই শুনি-
রিকশা করে যাওয়া প্রেমিক প্রেমিকার কাল্পনিক প্রেমালাপ.
প্রথম বৃষ্টিতে ভেজা যেন প্রেমিকার প্রাপ্য অধিকার.
পড়ি মড়ি করে মানুষ ছুটছে-
রাস্তার পাশে টং দোকানে প্রচন্ড ভীড়,
আর সিগারেটের কটু গন্ধ-
রাস্তা জুড়ে রিকশার টায়ার ঘুরিয়ে দৌড়ায় একদলা শৈশব.
কাঁদায় ভরে যায় তরুনীর সেন্ডেল.
কাকগুলো ইলেকট্রিক তারে বসে ঝিমায়-
দমকা বাতাসে এলোমেলো নগর জীবন.
কি ভঙ্গুর.
বৃষ্টিতে ভেজা সিগারেট টানতে বড় বিষন্ন লাগে-
বৃষ্টি থেমে গেলেই যে থেমে যাবে সহস্র কোলাহল-
নেমে আসবে অখন্ড নীরবতা.
বৈশাখের প্রথম বৃষ্টি
যেন হঠাত্ তছনছের এক এলোমেলো প্রতিনিধি
বর্ষা
১৬.০৪.২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




