রাত হতেই দেখলাম, দাঁড়কাকটা এসে বসলো- ইলেকট্রিক পোলে.
কাকটার চারপাশে অসংখ্য তার-
হাই ভোল্টেজের বিদ্যুত জড়িয়ে কাকটা বসে আছে-
গর্বিত ভঙ্গিতে.
ঘাঁড় বাঁকা,উদ্ধত চাহনি.
বৃষ্টির রাতে সোডিয়াম ল্যাম্পের নিভু নিভু আলোতে দাঁড়কাকটা যেনো অশুভর প্রতিনিধি.
আবছা এক আধার যেনো ছড়াচ্ছে তার নখ থেকে.
মিশে যাচ্ছে মানব মনের গহীন আঁধারে-
আশ্রয় নিচ্ছে মনপ্রদীপের ঠিক নিচেই.
কখন যে ভোর হয়ে আসলো টেরই পেলাম না.
দাঁড়কাকটা
অধ্যবসায়ের সাথে সারারাত বসে ছিলো.
বসে ছিল-
ভোরের অপেক্ষায়.
বৃষ্টি থেমে গেছে.
রোদটা এসে তারে বসতেই,
দাঁড়কাকটা উড়ে চলে গেল.
আমি অযাথাই-
কাকটাকে অশুভ মনে করেছিলাম.
সব মনের ভুল.
কিন্তু কেন যেন মনে হল, যে অশুভ অন্ধকার-
মনের ভেতর জায়গা নিল, তা ভুল ছিল না.
মনে হল-
দাঁড়কাকটা আবার আসবে.
ঠিক রাত বারোটায়.
আমি চমকে উঠলাম ডানা ঝাপাটানোর শব্দে-
কাকটা চলে গেল.
কাঁআআ কাঁআআআ...
অন্ধকারের গান
১৬.০৪.২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




