-কবিতাটা সুন্দর না?
-হুঁ. দাম?
-২৮৫০ টাকা,কিনবে?
-নাহ
-আমি টাকা দিব
-নাহ.
-স্যার,প্যাকেট করে দেব?
-নাহ,বলেই হন হন করে হাঁটা দিলাম.
হয়ত কবিতাটা ছিলো নীল পান্জাবীতে অপূর্ব কারুকাজ-
হয়ত ছিলো ক্যানভাসে আঁকা দুর্ভিক্ষের করুণ ফটোগ্রাফ.
শিল্পীর আত্মা ঝুলে থাকে করিডোরে,
ঝুলে থাকে-
দামি হ্যাঙ্গারে.
শিল্পীদের আত্মা যে বড় সস্তায় বিক্রি হয়.
মন খারাপ হলেই বাসায় চলে আসি-
যে আত্মা শুধুমাত্র টাকায় বিক্রি হয় তার সাথে কথা নেই.
মুল্য- ২৮৫০ টাকা মাত্র
১৮.০৪.২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




