সিগনাল পড়তেই রিকশার চাকা থেমে যায়-
যেন হঠাত্ থমকে যাওয়া সময়.
রাস্তার একপাশের হৃদস্পন্দন মৃদু হয়ে আসে.
-স্যার,মালা কিনবেন?
-নাহ.
ওই তো লাল বাতিটা জ্বলছে.
থমকানো নগর কিসের আশায় অপলক ঝিমায়?
রিকশাআলার সস্তা বিড়ির ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে-
যেন বিন্দু বিন্দু মেঘ.
রিকশাওয়ালার কপাল ঘেমে ওঠে-
টপ করে একফোঁটা ঘাম ঝরে পড়ে শুস্ক রাস্তায়.
পড়েই মিলিয়ে যায়.
রাস্তা সে তো সবসময়ের বভুক্ষা.
জ্বলে উঠে সবুজ বাতি-
রিকশা এগিয়ে যায়.
ব্যস্ত নগর এভাবেই বেড়ে ওঠে-
বেড়ে ওঠে-
দারিদ্র্যের প্রতিটা বিন্দু শুষে নিয়ে.
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




