দুজনেই বসে ছিলাম-
হতাশাগ্রস্হ তরুণ-তরুণীদের মত.
ওর বিয়ের কথা হচ্ছে-
মন ভালো নেই.
হঠাত্ই দেখলাম লটারীর গাড়ি-
কিছু বোঝার আগেই দেখলাম আমরা গাড়ির সামনে.
দুজনে দুটো কিনলাম-
বেষ্ট অব লাক.
আমরা কফি খেলাম-
বিদায় জানাবার সময় পরস্পরকে ভালবাসার প্রতিঞ্জা করলাম.
কতগুলো নাম্বারের সাথে জড়িয়ে গেল কিছু স্বপ্ন-
কিছু গভীর জীবনবোধ-
আর কিছুটা ভয়.
অদম্য বাসনারা খড়কুটো আকড়ে ধরে.
লটারির টিকেটটা লুকাই মানিব্যাগের ভাঁজে-
বন্ধুরা দেখলে বড় লজ্জার ব্যাপার হবে.
ঘুম থেকে উঠতেই দেখি আজ ড্র-
পেপারটা পাশের বাসার-
ধার করে আনা-
মিলাতে বসি,
কোনটাই মেলে না.
কি মনে করে ১ম নাম্বার মেলাই-
কখ ৬৪৮৭২৩৪
কাঁপা কাঁপা হাতে মেলাই,
যেন লটারি না-
মিলাই আমার স্বপ্ন.
চোখ ঝাপসা হয়ে এলো.
আমারটা কখ ৬৪৮৭২৩......
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




