সিল মেরে ছেড়ে দিলেই- চিঠি পৌছে যাবে,
গ্রামে পড়ে থাকা বউটি মোনাজাতে বসবে.
স্বামী ভাল আছে.
লাল ফিতের ভক্ত ছোটমেয়েটিও বাবার চিঠি পায়-
সব ভুলে যায়.
আমি সেন্ড বাটনের ভক্ত-
সেন্ড করলেই হাজার মাইল দুরে,
আমার ছবি লটকায়-
মন তবু পড়ে থাকে ঘাটলায়-
বাঁধা ডিঙ্গি নৌকায়.
শ্যাওলা ঢাকা ঘাটলায় আমি বৃষ্টির ভক্ত,
সবুজ সবুজ গুল্ম পাতায় বৃষ্টির টুপটাপ-
গ্রাম এখনো সবুজ-
শহর রক্তাক্ত.
দিঘীর জলে চিত হয়ে শুয়ে থাকতে বড় ভালো লাগে-
শহরে বসে ঝিমিয়ে যাই-
মনে নীল বর্ষা ঝরে.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


