তোমরা কি দেখনি-
গ্যাস লাইটারের আগুনের শিখা,
নিভু বাতাসে, থর থর কাঁপে-
বুঝেও তোমরা চুপ থেকেছ-
চিত্কার শুনেছ মানুষের তোমরা,
মুখ বুজেছ,
নিযুত হায়েনার অশ্লীল ডাকে.
চোখ খুলে দেখ-
কৃঞ্চচূড়ার লাল সব, ঝরে ঝরে পড়ে-
শবে শবে রাস্তা জমাট,
চাবুকে ভেজা রক্তের গন্ধ,
মানবতা যেন বোবা অসহায়-
আজ শকুনেরাও হাসে.
আকাশ আমার অনিদ্র নীল,
গন্তব্য পেরিয়ে আকাশে আজো,
লক্ষ কোটি তারা-
সময় আজো ফুরিয়ে যায়নি,
ভয়েরা আজও ভীত সন্ত্রস্ত্র,
মাথা উঁচু করে দাঁড়া.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


