একটা চিঠি লিখতে ইচ্ছা করে,
লাইনের পর লাইন-
মাঠ-ঘাট-পথ-সমুদ্রে-
সবাই কেমন আছে?
আল্লাহর রহমতে ভালো.
আকাশের বেওয়ারিশ মেঘে মেঘে,
নীল থেকে নীলে আশার বানী নিয়ে-
ডাকটিকেটের কড়া সিলে,
চিঠি পৌছে যাবে.
একদিন চিঠিতে লিখে দিয়েছিলাম বৃষ্টির কবিতা,
রাগ করে বলেছিলে-
রোদের গল্প লিখনি,কথা বলব না.
আজ একটা চিঠি পেতে ইচ্ছা করে,
সস্তা সস্তা পৃষ্ঠায়-
সস্তা কালির ছাপে-
এবড়ো থেবড়ো অক্ষরেরা চিত্কার করে বলবে-
চিন্তা করোনা সবাই বেঁচে আছে,ভালো আছে.
নগরের গ্রামে গ্রামে-
দিন থেকে দিনে,মানুষের ভীড়ে,
বৃদ্ধ-বৃদ্ধা চিঠির পাতায়- ফোকলা দাঁতে হাসছে.
প্রেমিকাও রাগ ভেঙ্গে বলছে,
বহুদিন দেখিনা,কবে দেখা হবে?
অশুভরা দুমড়ে মুচড়ে- চিঠির কোনায় পড়ে পড়ে-
ঝাপসা চোখে পড়ার ইচ্ছাতে,
চিঠি তুমি একটি খুশির সংবাদ-
সবাই ভালো আছে.
কবে অনন্দ ভর্তি অশ্রুর অক্ষরে,
চিঠি মেঘে ভাসবে-
আর ভাল্লাগেনা,আমরা ভালো নেই,
চিঠি তুমি কবে আসবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



