মাইকে মাইকে অবিরাম বেজে-
একটি কবিতা হারানো গিয়াছে,
সহস্র বছরের হাজার সত্তার ভীড়ে-
একটি কবিতা হারানো গিয়াছে.
কবিতাটি বয়সে তরুণ,
বেপরোয়া আচরণের উদ্ধত পেশীবহুলতায়-
আর ভেঙ্গেচুরে সব নির্মানের অন্তিম আশায়,
একটি কবিতা হারানো গিয়াছে.
ভোলগা থেকে গঙ্গা পর্যন্ত অবিরাম আশা নিয়ে,
একটি কবিতা নির্মানের অবিরাম স্বপ্ন নিয়ে,
কবিরা রাস্তায় হেঁটে হেঁটে-
অবশেষে নগরের হলুদ টেক্সির মাইকে মাইকে শোনে,
একটি কবিতা হারানো গিয়াছে.
হাজার বছর পরে চকচকে চোখের এক ধূর্ত কবিকে পেলাম.
কবিতা নির্মানের অপূর্ব স্বপ্ন তার চকচকে চোখে ঝাপসা ঝাপসা-
সিজারের মত আমিও আজ অবাক হয়ে বলি-
-শেষ পর্যন্ত কবি,তুমিও?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



