দেখা করবে?
-কোথায়?
পদ্ম পাতার জলে.
-কবে?
ঘোর বর্ষনে ঢাকা এক অনন্ত সুর্যের দিনে.
লাল কার্পেটের নিস্তরঙ্গ প্রসাদ ছেড়ে-
উশৃঙ্খল নীলনদের অন্তীম প্রহরে-
তোমার সাথে দেখা হবে,
সত্য মিথ্যার ময়দানে মেশা এক অনন্ত সুর্যের দিনে.
অনন্ত সুর্যের দিনে-
গুজবে গুজবে ভেজা উষ্ণ কলোরবে,
আমি তোমাকে চিনে নেব,
তীব্র হাহাকারে ভেসে যাওয়া মরুর বাতাসে-
আমাদের মন খারাপে সেদিন সুর্য ডুববে না.
প্রতিঞ্জায় থাকবে বসে আমাদের সাথে,
পৃথিবীটা যেন শুধু দুজনের-
এক অনন্ত সুর্যের দিনে.
ভালবাসা তুমি বেঁচে থাকো-
থরথর কাঁপা অশ্লীল গলিতে-
আবছা কুয়াশার শুভ্র কাফনে-
কিংবা পবিত্রতায় ভেজা জোছনার জলে,
যতদিন না তোমার সাথে দেখা হয়-
সমাজ থেকে দুরে,
এক অনন্ত সুর্যের দিনে.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



