-বাসায় কেউ আছেন?
-কি চাই?
-একটা সাজানো গোছানো সংসার,
চুপচাপ নিরঝঞ্ঝাট-
এল্যুমোনিয়ামের সস্তা গ্লাসে নবদম্পতির সুখ.
-কিংবা দিয়ে দিন ঘাম ঝরিয়ে দেখা একটি স্বপ্ন,
অবিরাম ঝুলে থাকে মহাসড়কের পাশে,
একটি ডাকবাংলোয়.
-না হয় একটা কবিতাই দিলেন,
কিছুটা জীবনবোধ আর কিছু সস্তা সেন্টিমেন্ট.
-হবে না.
-তাহলে বরং একটা ছবি দিন,
ক্ষুধার্তরা হাসিমুখে সেখানে গামলা ভরে ভাত খাক.
-চুপ করে রইলেন যে,তাহলে একজন নেতাই দিন,
যে আপনার দরজাটা ভেঙ্গে ফেলবে,
ছুঁড়ে ফেলবে ভেতরে লুকিয়ে রাখা সমস্ত সাফল্য,
একটান দিয়ে দাঁড়া করিয়ে দেবে আমাদের.
অবসান হবে নষ্টদের.
-দিন না,একটু ছাড় দিলে কিছু হবে না
ওহে মশাই,দরজাটা খুলুন.
আমি অমেরুদন্ডী,আপনার ক্ষতি হবে না.
একটু খুলুন মশাই,দরজাটা একটু খুলুন,চুপ করে আছেন যে.
-তাহলে আমাকেই আপনাদের সাথেই নিন.বড় অভাবে আছি.
রাস্তার বিষন্ন পাথরখন্ডগুলো বড্ড জ্বালাচ্ছে.
-দরজা খুলে গেল.
সবগুলো কবিতা ছিড়ে, রাস্তায় ছড়িয়ে আমি ভেতরে ঢুকে পড়লাম.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



