শহর তুমি আজ চোরাবালি মেঘে,
মুক্ত পাখির ডানায় চড়া-
সুশীলতার ফাঁদে পড়া- এক বিগত যৌবনা নারী.
মার্কেট পাড়ার দেয়ালে দেয়ালে,
চলে যাওয়া রোদে,মৃত্যুর মিছিলে-
সার ধরে জ্বলে ওঠা হ্যাজাক, ফ্লাড লাইটে-
ভেক ধরা তুমি,আলোকিত নগরী.
গলিতে গলিতে লুটপাট প্রেমে-
বানোয়াট সুম্পর্কের ফালতু টানাপোড়নে-
বিশ্বাস অবিশ্বাসের দোলায় দোলায়-
... ঘুম ঘুম আলোর শিরায় শিরায়-
নেশা নেশা ঘ্রাণের স্বর্গচূড়ায়-
ক্লান্ত মনেরা ল্যাম্পপোষ্ট ধরে দাঁড়ায়,
বেশ কিছুদিন পর পর তাই-
হঠাত্ হঠাত্-
বেশ কিছু মানুষ,
অনুসরিত চেতনায়-
কোথায় যেন হারিয়ে যায়.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



