হাজার বছর ধরে হাঁটিতেছি জীবনানন্দের পথে,
হঠাত্ দেখা হলো বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের মাসুদ রানার সাথে.
চুল তার ব্যাকব্রাশ,কলপে কলপে কুচকুচে কালো-
তরুনীদের সর্বনাশ.
মায়াভরা দুচোখে এসে বুলেট থমকে থমকে যায়,
কানের পাশ দিয়ে,চুলের ফাক দিয়ে ওয়ালথারের গুলি এদিক ওদিক পালিয়ে যায়.
রুপা,সোহানা,এনিটা গিলবার্ট থেকে মিত্রা সেনেরা বুড়ি হয়ে গেছে-
শালার মাসুদ রানা দেশ থেকে দেশে হাজারো ভয়ংকর মিশনে-
আজো বেঁচে আছে.
হাজার বছর ধরে হাঁটিতেছি জীবনানন্দের পথে,
ভাবলাম রজনীকান্ত ছারখার,
যখন দেখা হলো মাসুদ রানার সাথে.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



