হয়ত আজ হতে আট দশ বছর পরে,
আবছা বিষন্ন এক বাসস্ট্যান্ডের নিয়নে-
তোমাকে পাওয়া যাবে,
ক্লান্ত অস্হির যাত্রীদের ব্যস্ত লাইনে.
চোখাচোখিতেই তুমি বুঝে যাবে-
ফাল্গুনের শেষ জোছনারা অনেক আগের ঝরে গেছে-
মরে গেছে নক্ষত্রের অভিমানী আলোরা,
চলে গেছে আকাশের একপাশে.
অজস্র নক্ষত্রপুন্জের ছায়াপথে যে ভালবাসার জন্ম তা মিলিয়ে গেছে-
মিলিয়ে গেছে-
আইসিসের ঘর থেকে-
এই পাপময় পৃথিবীর নগর,বন্দর ঘেঁষে-
অসংখ্য প্রেমিকের অবিরাম হাঁটায়,
হয়তবা,নিয়ম করে আমার রাত করে বাড়ি ফেরায়.
আজকের ক্ষমাহীন ভালবাসা যে সেদিন, উশৃঙ্খল নগরের বুকে,
সস্তায় হারাবে না-
তা কে বলতে পারে?
পারে কি?
সে প্রশ্নের জবাব আজ হতে ঠিক আট দশ বছর পরে-
কোন সস্তা বাসস্ট্যান্ড এর আবছা নিয়নই দিতে পারে.
অনিশ্চিত
০৯.০৬.২০১৩
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৩ রাত ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



