মনে পড়ে মাধবী?
পুরোন সিনেমাহলের পাশের গলিতে একসময় কত প্রেম করেছিলাম-
সিনেমার নায়িকাদের কষ্টে তোমার ছল ছলে চোখে সুখের মত ব্যাথা হত.
আমরাও ভেবেছিলাম যদি এ শহরে একটা মরুভুমি ঢুকে যেত-
তবে বড় ভালো হত,তাবু গেড়ে থাকতাম.
শহরের দেয়ালে দেয়ালে মুক্তহারা বেদুঈন রাতেরা বাসা বেঁধে থাকত,
আঙুরের রস,যবের রুটি আর তিতিরের মাংসে প্রেম বাসা বাঁধত.
মরুভুমি প্রেম ঠিকই এসেছে-
তোমার বাসার কড়া বার্নিসের আবলুস কাঠের আসবাবপত্রে,
যেখানে সবুজ ঘাসের বদলে তোমার পা ডুবে যায় গোড়ালী ডোবা পারস্যের পশমী কার্পেটে-
আমাদের দুজনের আর যে পিরামিডে দাড়িয়ে জোছনা দেখা হয়নি-
হলুদ জোছনারা আজও মন খারাপ করে বসে থাকে-
শহরে মাঝে মাঝে হু হু বাতায় বয়-
অজস্র নিয়নে মাধবী তুমি সব ভুলে গেছ,
মরুভুমি প্রেম সব যে ছারখার করে দিল.
তবে নাহয় আজ প্রেম হোক শীতলক্ষ্যার তীরে-
কিংবা কোলাহল মাখা জনমানবের ভিড়ে-
অথবা অজস্র ছায়াপথ দেখা যায় এমন পৃথিবীর তীরে-
মাধবী,আসবে ফিরে?
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




