ছোটবু মরে যাওয়ায় আম্মা খুব,খুব কেঁদেছিল.
ছোট ছোট জামাগুলো জড়িয়ে জড়িয়ে বলেছিল,এমন কেন হল?
আমিও বোবা হয়ে গিয়েছিলাম.
গলার মাঝে কি যেন আঁটকে আঁটকে নামছিল.
খাটিয়াটা বড় ভারী লেগেছিল.
আদর করে কেউ যে বলবে না,দাদা আয় তোর গোঁফ কেটে দেই.
আশশাদুআল্লা ইলাহা ইল্লালাহু.....
চোখ মুছতে মুছতে ভেবেছিলাম লাশের খাটিয়া এত ভারী,
বাসায় এসে দেখেছিলাম মা তখনো কাঁদছে.
বাবার ভারী গ্লাস ঝাপসা ঝাপসা.
ইমাম সাহেবের সুরেলা গলায় অপূর্ব কোরআন তিলাওয়াতে আমি সান্ত্বনা খুঁজেছিলাম.
ফাবেআইয়ে আলা রাবিবকা মাতুকাজ্জিবান...
বড় অপূর্ব আয়াত.
আজ ছোটবুর ৩য় মৃত্যুবাষির্কী
পবিত্র কোরআন শরীফ খতমের আয়োজন হয়েছে,
মা বাচ্চাদের মত কাঁদছেন.
জগতের সব দুঃখ বুঝি মানুষকেই পেতে হয়.
ভোরের সব চেয়ে উজ্জল তারাটায় চেয়ে সিগারেটের বিস্বাদ টানে সব এলোমেলো হয়ে যায়.
ইদানিং রাতে ঘুম হয়না.
আমি চোখ মুছে সবার দিকে তাকালাম-
হুজুর সুরা আর রহমান পড়ছেন পড়ছেন-
আমি চোখ বন্ধ করে একটি অপূর্ব আয়াত স্বরণ করলাম
"অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




