যতবার তোমাকে দেখি ততবারই নতুন কিছু চোখে পড়ে-
যেমন ঐ বিশুদ্ধ কালো চোখ-
যেগুলোকে আমার একবার কৃষ্ণ সাগর ভেবে ভুল হয় তো-
আরেকবার রাতের সীমাহীন আকাশ।
যতবার তোমাকে দেখি না ততবারই শতবার দেখার প্রতিজ্ঞায় ভুগি-
প্রতিজ্ঞায় ভুগি তোমার দুচোখে অনন্ত রাত বেধে দেওয়ার-
যে রাতের তারাগুনে আমার অন্থীন রাতগুলো ভোর হয়ে ভাসে,
ভোরগুলো গাঢ় হয়ে রোদ হয়ে হাসে-
রোদগুলো দল বেধে বৃষ্টি হয়ে আসে-
তখনই আমি আবার তোমাকে ভাবি-
আবার বিভ্রান্ত হয়ে পড়ি-
যেমন ঐ বিশুদ্ধ কালো চোখ-
যেগুলোকে আমার একবার কৃষ্ণ সাগর ভেবে ভুল হয় তো-
আরেকবার রাতের সীমাহীন আকাশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




